হাবড়া থেকে সরাসরি কল্যাণী AIIMS, চালু নতুন বাস পরিষেবা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : জেলার মানুষদের জন্য এবার বড় সুখবর। হাবড়া-কল্যাণী নতুন বাস পরিষেবা (Bus Service) চালু হল সম্প্রতি। হাবড়া থেকে কল্যাণী পর্যন্ত মিলবে এই বাস পরিষেবা। যাত্রাপথে একাধিক গুরুত্বপূর্ণ স্টপ থাকবে বলেও জানা গিয়েছে। এতে উত্তর ২৪ পরগণা এবং নদিয়া দুই জেলার মানুষের জন্যই খুব সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নিত্যযাত্রী, ছাত্রছাত্রীরা খুবই লাভবান হতে চলেছেন এই বাস পরিষেবার জন্য।

হাবড়া কল্যাণী পর্যন্ত বাস পরিষেবা (Bus Service)

জানা গিয়েছে, হাবড়া, অশোকনগর কল্যাণগড় মোড়, কচুয়া মোড়, সেনডাঙা, কল্যাণী এইমস এর মতো গুরুত্বপূর্ণ এলাকার উপর দিয়ে যাবে এই বাস। আগে কল্যাণী যাওয়ার জন্য আওয়ালসিদ্ধি ঘুরে বা নহাটা দিয়ে জাগুলি হয়ে পৌঁছাতে হত। তবে এই নতুন বাস পরিষেবা চালু হওয়ায় হাবড়া এবং কল্যাণীর মধ্যে সরাসরি যোগাযোগ আরও সুবিধাজনক হল বলেই মনে করা হচ্ছে।

Habra kalyani direct bus service

কখন ছাড়বে বাস: এইমস কল্যাণীতে প্রতিদিন বহু মানুষ চিকিৎসার জন্য যান। এই নতুন বাস রুটের ফলে লাভবান হবেন তারা। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, হাবড়া থেকে ভোর ৫ টা ৪০ এ, সকাল ৯ টা ৩০ এ, দুপুর আড়াইটেয় এবং বিকেল ৫ টা ৪০ এ চলবে বাস। অন্যদিকে কল্যাণী থেকে সকাল ৭ টা ৪০ এ, সকাল ১১ টা ২০ তে, বিকেল ৪ টেয় এবং সন্ধ্যা ৭ টায় চলবে বাস (Bus Service)। যাত্রী সংখ্যা বাড়লে ভবিষ্যতে পরিষেবাও আরও বাড়ানো হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : সব চিকিৎসার কভার নয়, কোন কোন ক্ষেত্রে মিলবে না আয়ুষ্মান ভারতের সুবিধা? জেনে রাখুন

উপকৃত হবেন যাত্রীরা: দীর্ঘদিন ধরেই এই রুটে সরাসরি বাস পরিষেবার দাবি জানানো হচ্ছিল বলে খবর। এই নতুন পরিষেবা চালু হওয়ায় হাবড়া, অশোকনগর, কল্যাণগড়, কল্যাণী সংলগ্ন এলাকার পাশাপাশি নদিয়া থেকে আসা মানুষদেরও সুবিধা হবে।

আরও পড়ুন : গলে যাবে না, কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে, মাটন সেদ্ধ করতে কটা সিটি দরকার?

আগামীতে আরও বাস পরিষেবা চালু হতে চলেছে বলে খবর। সেগুলি জেলার বিভিন্ন প্রান্তের সঙ্গে হাবড়া অশোকনগরকে যুক্ত করবে।