Durga Puja 2026 Live Updates

ফ্রিজে কতদিন রেখে খাওয়া যায় মাছ? ইলিশের ক্ষেত্রে নিয়মটা জানেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাঙালিদের সপ্তাহে অন্তত চার পাঁচদিন মাছ না হলে চলে না। শুধু স্বাদের জন্য নয়, মাছ কিন্তু প্রোটিনের ভাণ্ডার। এছাড়াও রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্কের মতো উপাদান। সপ্তাহে একাধিক দিন মাছ (Hilsa Fish) রান্না হওয়ায় অনেকেই বেশি করে মাছ কিনে এনে ফ্রিজে রেখে দেন। কিন্তু কতদিন ভালো থাকে সেই মাছ, জানেন?

মাছ (Hilsa Fish) ফ্রিজে কতদিন রাখা যায়?

সবজির পাশাপাশি ফ্রিজে মাছ, ডিম, মাংস রেখে দেন অনেকেই। কিন্তু ফ্রিজে রাখা মাছ কতদিন পর্যন্ত খাওয়ার যোগ্য থাকে? উল্লেখ্য, মাছ অনেকদিন ভালো রাখার জন্য ফ্রিজে কিন্তু সঠিক ভাবে সংরক্ষণও করতে হয়। একটি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে মাছ ভালো করে মুড়ে তার মধ্যে হাওয়া বের করে বরফ ভর্তি একটি বাটিতে রাখতে হবে। ফ্রিজে রাখার পর দুদিন পর্যন্ত সেই মাছ রান্না করে খাওয়া যায়।

Hilsa fish freezer storage process

সামুদ্রিক মাছ কতদিন রাখবেন: ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পরামর্শ অনুযায়ী, তাজা মাছ, চিংড়ি, বিভিন্ন সি ফুড ফ্রিজে এক থেকে দু দিন রাখা যায়। তবে মাছের প্রকারভেদ ও সতেজতার উপরেও বিষয়টি নির্ভর করে। বাসা, টুনা, স্যামনের মতো মাছ ফ্রিজে তিন থেকে পাঁচদিন পর্যন্ত ভালো থাকে। তেলযুক্ত মাছগুলি তিনদিনের মধ্যে রান্না করে ফেলাই ভালো।

আরও পড়ুন : গ্যাস গ্রাহকদের জন্য সতর্কবার্তা! LPG-র একাধিক নিয়মে বড় পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

ইলিশ কতদিন রাখা উচিত: একথা মাথায় রাখা উচিত, মাছ তাজা হলে তবেই কিন্তু তা ফ্রিজেও অনেকদিন থাকবে। তাজা মাছ ফ্রিজে রাখলে স্বাদে প্রভাব পড়তে পারে, তবে পুষ্টিগুণ নষ্ট হয় না। কুচো মাছ বা চুনো মাছ ফ্রিজে রাখলে স্বাদ নষ্ট হয়ে যায়। মাছ বড় হলে টুকরোগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিতে হবে। এরপর মাছে লেবুর রস মাখিয়ে ফ্রিজে রেখে দিলেই অনেকদিন টাটকা থাকবে মাছ (Hilsa Fish)। সামুদ্রিক মাছ এয়ার টাইট কন্টেনারে জল দিয়ে ডিপ ফ্রিজে রাখা ভালো।

আরও পড়ুন : অনলাইনেই বুক করা যাবে লাগেজ, রেলের নতুন নিয়মে কোন শ্রেণির জন্য কতটা নির্দিষ্ট?

ইলিশ মাছ কিন্তু ধুয়ে ফ্রিজে ঢোকাবেন না। টিস্যু দিয়ে ভালো করে মুছে পলিথিন ব্যাগ বা বাক্সে ভরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখুন। গোটা ইলিশ রাখলে এর স্বাদ ও তেলতেলে ভাব বজায় থাকে। তবে ফ্রিজে খুব বেশিদিন রাখলে কিন্তু ইলিশের স্বাদ চলে যায়।