কীভাবে ঘটল সংক্রমণ তা অজানা! কেমন আছেন নিপা ভাইরাসে আক্রান্ত দুই নার্স? মিলল আপডেট

Published on:

Published on:

How are the two nurses infected with the Nipah Virus?
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নিপা ভাইরাসের (Nipah Virus) সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, তাই চিকিৎসকরা বারবার সতর্ক থাকতে বলছেন। বাদুড়ের লালা রস থেকে এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। যে দুজন নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তাঁরা এখনও ভেন্টিলেশনে (Ventilation) রয়েছেন।

কিভাবে ছড়াচ্ছে নিপা ভাইরাস (Nipah Virus)?

চিকিৎসকরা জানিয়েছেন যে বাদুর থেকে এই সংক্রমণ ছড়াচ্ছে সেটা ঠিক, কিন্তু শুধু বাদুর নয় মানুষ থেকে মানুষের মধ্যেও এই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এ বিষয়ে সাবধানতা অবলম্বনের দরকার। ফল খাওয়ার সময় বিশেষ সতর্ক থাকতে বলছে চিকিৎসকরা, আধ খাওয়া পাখির ঠোকরানো ফল খেতে নিষেধ করা হচ্ছে। খেজুরের রস থেকে এই সংক্রমণ ছড়াবার আশঙ্কা দেখা দিয়েছে। তাই ডাক্তাররা খেজুরের রস এড়িয়ে যেতে বলছেন এই সময়। সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে যারা আছে তাদেরও আইসোলেশনে থাকার কথা বলা হচ্ছে।

How are the two nurses infected with the Nipah virus?

প্রসঙ্গত কিভাবে ওই দুই নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হলেন সে বিষয়ে এখন খতিয়ে দেখা হচ্ছে। তাদের চিকিৎসার জন্য অ্যান্টিভাইরাল ও অ্যান্টিবায়োটিকের প্রয়োগ করা হচ্ছে বলে জানা গেছে। দুজন নার্সের মধ্যে পুরুষ নার্সের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে দুজনকে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। পূর্ব মেদিনীপুরের নার্স বর্তমানে সাহায্য নিয়ে কিছুটা হাঁটাচলা শুরু করেছেন, চিকিৎসকরা জানিয়েছেন ভেন্টিলেশনে থাকা সিস্টার নার্সের শারীরিক অবস্থা এখনও সংকটজনক হলেও কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। দুজনেরই ধীরে ধীরে স্নায়বিক উন্নতি হচ্ছে। দুজনেই বারাসাতের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে রাখছেন তাদের।

আরও পড়ুনঃ এক দিনে ৪০০ বাস গায়েব! পুরুলিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে চরমে উত্তেজনা

চিকিৎসকরা জানাচ্ছেন নিপা ভাইরাসের এখনও সেভাবে কোনও প্রতিষেধক বেরোয়নি এই ভাইরাস অত্যন্ত দ্রুত গতিতে ছড়ায় এবং মাথার ক্ষতি করে। আক্রান্ত ব্যক্তি অচৈতন্য হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হতে পারে তার, হৃদরোগেও আক্রান্ত হতে পারে। চিকিৎসকরা জানাচ্ছেন কোনও রকম উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করতে হবে, কারণ এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হলে তা এতটাই দ্রুত ছড়াচ্ছে যে অবস্থা ক্রমশ অবনতির দিকে যেতে পারে। এই ভাইরাসের মারণ ক্ষমতা অনেক বেশি, সেইসঙ্গে প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় এটি যথেষ্ট উদ্বেগ তৈরি করছে।

আরও পড়ুনঃ শেষের পথে শীতের দাপট, কেমন থাকবে আজকের আবহাওয়া? লেটেস্ট আপডেট জানুন

ডাক্তাররা জানাচ্ছেন নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি এবং তার সংস্পর্শে আসা ব্যক্তিদের আইসোলেশনে রেখে তাদের পর্যবেক্ষণ ও পরীক্ষা করতে হবে। মাক্স পরার পরামর্শও দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা আতঙ্কিত না হয়ে বরং সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। স্বাস্থ্য ভবন থেকে এ ব্যাপারে একটি গাইডলাইন আনা হয়েছে এবং সেখানে রয়েছে একাধিক নির্দেশ। সাধারণ মানুষকে এ ব্যাপারে বারবার সচেতনতা বাড়াবার জন্য ও এই নির্দেশ মেনে চলার জন্য বলা হচ্ছে। তবে যে দুজন নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এব্যাপারে আশার আলো দেখাচ্ছে।