বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর থেকে ভুয়ো রেশন কার্ড (Ration Card) বাতিলে তৎপর হয়ে উঠেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বহু রেশন কার্ড ক্যানসেল হয়েছে। অনেকের কার্ড আবার ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে আপনি চাইলে বাড়ি বসেই নিজের রেশন কার্ডের স্ট্যাটাস চেক (Ration Card Status Check) করে নিতে পারেন।
রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার পদ্ধতি | (Ration Card)
রাজ্যের দাবি, বাংলায় অনেক ভুয়ো রেশন কার্ড রয়েছে। এমনকি মৃত মানুষের নামেও কার্ড অ্যাক্টিভ রয়েছে। সেই কার্ডগুলিকে চিহ্নিত করতে ইতিমধ্যেই অভিযান শুরু হয়েছে।
আরও পড়ুনঃ বাস থেকে নেমেই স্টেশন! হাওড়ায় এবার স্কাইওয়াক, যাত্রীদের সুবিধায় আর কী কী পরিকল্পনা?
এছাড়া জানিয়ে রাখি, ইতিমধ্যেই রেশন কার্ডে ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। এই কাজ ঠিক সময়ে সম্পন্ন না করলে রেশন তুলতে সমস্যা হতে পারে। পাশাপাশি কার্ডও সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। সেই কারণে সবার আগে এই প্রক্রিয়া সম্পন্ন করে নেওয়া উচিত। তাহলে কার্ড নিষ্ক্রিয় হওয়ার সম্ভাবনা কমে যাবে।
এবার রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে হলে প্রথমে খাদ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ -এ যেতে হবে। সেখানে হোমপেজে ই-সিটিজেন বা সার্ভিসেস মেনু পাওয়া যাবে। সেই মেনু থেকে চেক রেশন কার্ড স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। তাহলে স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে।

এই পেজে নিজের রেশন কার্ড নম্বর লিখুন ও ক্যাপচা কোড দিন। এরপর সার্চ অপশনে ক্লিক করলেই সংশ্লিষ্ট রেশন কার্ড অ্যাক্টিভ আছে নাকি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে তা দেখা যাবে।
কোনোভাবে যদি রেশন কার্ডের স্ট্যাটাস ডিঅ্যাক্টিভেটেড দেখায়, তাহলেও চিন্তার কিছু নেই। ওই পেজ থেকেই কেওয়াইসি সেরে ফেলা যাবে। এরপরেও যদি স্ট্যাটাস পরিবর্তন না হয়, তাহলে রেশন দোকান বা খাদ্য দফতরের অফিসে যোগাযোগ করতে পারেন। এরপর কী করতে হবে, সেটা ওখান থেকেই বলে দিতে পারে।













