CBSE রেজাল্ট নিয়ে জল্পনা, কীভাবে কোথায় দেখা যাবে ফলাফল?

Published on:

Published on:

CBSE 10th result coming soon know how to check it
Follow

বাংলাহান্ট ডেস্ক : মাধ্যমিকের পর এবার পালা উচ্চমাধ্যমিক এবং সিবিএসই (CBSE) পরীক্ষার ফল প্রকাশের। জানা গিয়েছে, সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন শীঘ্রই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করবে। বিগত বছরগুলি মাথায় রেখেই মনে করা হচ্ছে, ১২-১৩ মে প্রকাশিত হতে পারে সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল। যদিও এ বিষয়ে এখনও শিলমোহর পড়েনি।

প্রকাশিত হবে সিবিএসই (CBSE) ফলাফল

সিবিএসইর ফল প্রকাশিত হলে তা কোথায় দেখা যাবে? উল্লেখ্য, ফল প্রকাশিত হওয়ার পর সিবিএসইর অফিশিয়াল ওয়েবসাইট cbse.gov.in, results.cbse.nic.in বা results.cbse.gov.in এ দেখা যাবে ফলাফল। এছাড়াও ডিজিলকারেও দেখতে পাওয়া যাবে রেজাল্ট। সেখান থেকে ছাত্রছাত্রীরা ফলাফল দেখার পাশাপাশি ভেরিফায়েড কপিও ডাউনলোড করতে পারবে।

How to check result for CBSE board exam

কীভাবে দেখবেন রেজাল্ট: কীভাবে দেখা যাবে ফলাফল? এর জন্য প্রথমেই যেতে হবে ডিজিলকার এর অফিশিয়াল সাইটে বা খুলতে হবে ডিজিলকার অ্যাপ। এরপর রেজিস্টার করা মোবাইল নম্বর বা আধার লিঙ্ক করা ক্রেডেনশিয়াল দিয়ে লগইন করতে হবে। এরপর এডুকেশন বা সিবিএসই (CBSE) বিভাগে গিয়ে cbse.gov.in, results.cbse.nic.in, বা results.cbse.gov.in এ ক্লিক করতে হবে।

আরও পড়ুন : ব্যাঙ্কিং সেক্টরেও AI-এর দাপট! গ্রাহকদের সুবিধার্থে বড় পদক্ষেপ Axis Bank-এর, লঞ্চ হল বিশেষ টুল

পরপর স্টেপ রইল: এরপর পূরণ করতে হবে প্রয়োজনীয় তথ্য। এরপর ফলাফল দেখার জন্য সাবমিট এ ক্লিক করতে হবে। সিবিএসই ফল প্রকাশিত হওয়ার পর প্রথমেই সিবিএসইর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর CBSE 12th Result 2026 লিঙ্কে ক্লিক করতে হবে।

আরও পড়ুন : অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী, রাজনীতিতে নবাগত বিজয়কে শুভেচ্ছা মোদীর

এরপর রোল নম্বর, স্কুল নম্বর, অ্যাডমিট কার্ড আইডি দিতে হবে। এরপরেই দেখা যাবে দ্বাদশ শ্রেণির ফলাফল। উল্লেখ্য, কোনও পড়ুয়া যদি পরীক্ষায় অকৃতকার্য হয় তবে কম্পার্টমেন্ট পরীক্ষা এবং ইমপ্রুভমেন্ট পরীক্ষার মতো বিকল্প থাকবে।