ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে আপনার আবেদন গৃহীত হয়েছে? বাড়িতে বসেই এভাবে জানুন

Published on:

Published on:

How to check the status of the Bhumihin Krishak Bandhu Project
Follow

বাংলা হান্ট ডেস্ক:পশ্চিমবঙ্গে রাজ্য সরকার (West Bengal Government) নিয়ে এসেছে একটি অন্যতম প্রকল্প, যা ভূমিহীন মজুরদের সহায়তা করবে। প্রকল্পটির নাম হলো ‘ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প'(Bhumihin Krishak Bandhu)। যেসব শ্রমিকরা অন্যের জমিতে কাজ করেন, তাদের আর্থিক দিক সুনিশ্চিত করার জন্য নিয়ে আসা হয়েছে এই প্রকল্প। এই প্রকল্পে আবেদন করে থাকলে তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন ঘরে বসে সহজে, জেনে নিন এখান থেকে।

ভূমিহীন কৃষক বন্ধু (Bhumihin Krishak Bandhu) প্রকল্পের স্ট্যাটাস দেখবেন কী ভাবে

যারা ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের জন্য আবেদন জমা দিয়েছিলেন সরকারি ক্যাম্পে, তাদের আবেদন পত্র গৃহীত হয়েছে কিনা, সেটা জানার জন্য কৃষি দপ্তর থেকে একটি নির্দিষ্ট পোর্টাল চালু করা হয়েছে। যেখানে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের সমস্ত রকম আপডেট পাওয়া যাবে। এর জন্য প্রথমে যেতে হবে Krishakbandhu.wb.gov.in/agricultural-labour, এই ওয়েবসাইটে।

ওয়েবসাইটটিতে ঢুকলেই দেখা যাবে, চেক অ্যাপ্লিকেশন বলে একটি অপশন। সেখানে নিজের ভোটার কার্ড, আধার নম্বর, একনলেজমেন্ট নম্বর, কিংবা মোবাইল নম্বর এগুলোর মধ্যে কোন একটি দিয়ে সার্চ করা হলে আবেদনের বর্তমান স্ট্যাটাস জানা যাবে।

আরও পড়ুন:কাঁটাতার পেরিয়ে প্রাণ হাতে এপারে আশ্রয়! মাথাভাঙায় গ্রেপ্তার অনুপ্রবেশকারী বাংলাদেশী পরিবার

কখনও কখনও আবেদনকারীরা সার্চ করার পর, নো রেকর্ড ফাউন্ড দেখা যাচ্ছে। তবে এতে ভয়ের কিছু নেই, কারণ এটি এখনও ডেটাবেসে এন্ট্রি হয়নি, তাই এরকম দেখাচ্ছে। যারা এই প্রকল্পে আবেদন করবেন তাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, নিজের নামে এক ছটাক জমি থাকলেও, তারা এই প্রকল্পের সুবিধা পাবে না। জীবিকার জন্য যদি তারা পুরোপুরি ভাবে অন্যের জমির উপর নির্ভরশীল হয়, তবেই তারা এই প্রকল্পের সুবিধা পাবে।

আরও পড়ুন:বিধায়কের কনভয়ে বোমাবাজি, তৃণমূল আইএসএফের রাজনৈতিক তরজায় উত্তপ্ত ভাঙর

How to check the status of the Bhumihin Krishak Bandhu Project

এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যদি কেউ কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা আগে থেকেই পেয়ে থাকেন এবং সরকারি নথিতে বর্গাদার হিসাবে যদি কারও নাম থেকে থাকে, এই দুই ক্ষেত্রেও আবেদন গ্রাহ্য হবে না। তবে এই প্রকল্পে আবেদনের জন্য কিন্তু অনলাইনে কোনও সুযোগ নেই, অফলাইনেই নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিতে হবে সরকারি ক্যাম্পে। সেক্ষেত্রে নিজের সমস্ত নথির সেল্ফ অ্যাটাস্টেড জেরক্স কপি দিতে হবে।