বাংলা হান্ট ডেস্ক:আবার ভারতে বেআইনি অনুপ্রবেশ-এর ঘটনায় গ্রেপ্তার হলো এক পরিবার। আশ্রয় দাতাকেও গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কোচবিহারে (Cooch Behar) । মাথাভাঙা (Mathabhanga) ১ ব্লকের হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভাঙা মোড় এলাকা থেকে আটক করা হয়েছে এই পরিবারটিকে।
কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙায় গ্রেফতার অনুপ্রবেশকারী বাংলাদেশী পরিবার
কোচবিহারের তুফানগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত সাড়ে ৪৫০ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। এখানে কোনও কোনও জায়গায় কাঁটাতারের বেড়া বিলুপ্ত। ফলে সেই সুযোগে অবাধে যাতায়াত ঘটে বলে জানা গেছে। কিন্তু এক্ষেত্রে ঘটনাপ্রবাহ অন্য।
এই পরিবারটির অনুপ্রবেশ ঘটেনি, কোচবিহার জেলার সীমান্ত দিয়ে। এরা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে, এরপর তারা আসেন কোচবিহারে এবং গত এক বছর ধরে তারা এই মাথাভাঙা এলাকাতেই বসবাস করেছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলাবার পর থেকেই ওই পরিবারটি আতঙ্কে ছিল। কারণ তারা হিন্দু, ফলে নিরাপত্তাহীনতায় ভুগছিল বাংলাদেশে থাকতে, এরপরই সিদ্ধান্ত নেয় তারা ভারতে আসার।
আরও পড়ুন:ভোটের আগেই ‘বীরভূমের বাঘ’ অনুব্রতকে ঘিরে তুমুল বিক্ষোভ, যা করে বসলেন কর্মীরা…
ভারতে পরিচয় পত্র তৈরীর পরিকল্পনা ছিল তাদের, কিন্তু তার আগেই পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ মোট সাতজনকে এই পরিবার থেকে গ্রেফতার করে, যাদের মধ্যে ৬ জন বাংলাদেশী আর আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়িওয়ালা সঞ্জিত চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মাথাভাঙা মহকুমা আদালতে তোলা হলে, ৬ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক।
আরও পড়ুন:ভোটের আগেই তৃণমূলে যোগ দিচ্ছেন দীপ্সিতা ধর? জল্পনার মাঝে মুখ খুললেন বামনেত্রী, বললেন…

এর আগেও কোচবিহারের মাথাভাঙাতে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছিল পুলিশ কারণ তিনি বাংলাদেশ থেকে এসে আশ্রয় নিয়েছিলেন এখানে। কিন্তু পরবর্তীকালে তিনি সিএএ-তে আবেদন করায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান। এই পরিবারটির ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হবে সেদিকে তাকিয়ে সকলে। শুক্রবার রাত সাড়ে ১১ টার সময় সঞ্জিত চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে এই পরিবারটিকে গ্রেফতার করে পুলিশ।













