ভোটের আগেই ‘বীরভূমের বাঘ’ অনুব্রতকে ঘিরে তুমুল বিক্ষোভ, যা করে বসলেন কর্মীরা…

Published on:

Published on:

Protesting party workers block Anubrata Mandal's convoy
Follow

বাংলা হান্ট ডেস্ক:বীরভূমে (Birbhum) খোদ অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) গাড়ি ঘিরে বিক্ষোভ। আর এই বিক্ষোভ দেখালেন কারা, জানলে অবাক হবেন। তার নিজের দলের কর্মী সমর্থকরাই বিক্ষোভ দেখালেন অনুব্রত মণ্ডল কে ঘিরে, সঙ্গে দেওয়া হলো স্লোগানও।

অনুব্রত মন্ডলকে (Anubrata Mandal) ঘিরে বিক্ষোভ

ঘটনাটি বীরভূমের দুবরাজপুরের, শনিবার দিন অনুব্রত মণ্ডলের গাড়ি যাওয়ার সময় একদল তৃণমূল কংগ্রেসের কর্মী বিক্ষোভ দেখান। তাদের দাবি ছিল ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার তরুণ গড়াইকে সরাতে হবে।

তরুণ গড়াইকে সরানোর দাবি সামনে রেখেই তারা অনুব্রত মণ্ডলের গাড়ি আটকান। দু-তিন মিনিট ঘিরে রাখা হয় গাড়ি, স্লোগানও দেওয়া হয়। পরে দেহরক্ষীরা এসে অনুব্রতকে গাড়ি থেকে বের করে নিয়ে যায়। ঘটনার স্থল দুবরাজপুর পানাগর রাজ্য সড়কের জয়দেব মোড়ের কাছে।

আরও পড়ুন:ভোটের আগেই তৃণমূলে যোগ দিচ্ছেন দীপ্সিতা ধর? জল্পনার মাঝে মুখ খুললেন বামনেত্রী, বললেন…

তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি ছিল তরুণ গড়াইকে সরানোর, কারণ তিনি দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার করেছেন। এমনকি দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাই তারা কনভেনার হিসেবে তরুণ গড়াইকে চাইছেন না। তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মন্ডল। তাকে ঘিরে এই বিক্ষোভ নিয়ে স্বভাবতই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

আরও পড়ুন:বিধায়কের কনভয়ে বোমাবাজি, তৃণমূল আইএসএফের রাজনৈতিক তরজায় উত্তপ্ত ভাঙর

Protesting party workers block Anubrata Mandal's convoy

অনুব্রত মণ্ডলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি এখনও পর্যন্ত। কিন্তু তৃণমূলের পক্ষে যে এই ঘটনা স্বস্তিদায়ক নয়, তা বলা বাহুল্য। বীরভূমে যে গোষ্ঠীকোন্দল তৃণমূলের মধ্যে চলছে, তা বরাবরই চিন্তায় ফেলেছে কেন্দ্রীয় নেতৃত্বকে। জানা যাচ্ছে তৃণমূল কর্মীরা অনুব্রতের হাতে তরুন গড়াইয়ের বিরুদ্ধে লিখিত একটি চিঠি তুলে দিয়েছেন। কর্মীদের মধ্যে অনেকেই বলতে থাকেন ‘ওকে সরান দাদা’। আবার অনেকে বলেন, ‘তরুণ গড়াই পদুমা গ্রাম পঞ্চায়েতের বোধগ্রামে নানা অত্যাচার চালাচ্ছে।’ তরুণ গড়াই দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আর সেই সঙ্গে তৃণমূলের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক।