বাংলাহান্ট ডেস্ক : হঠাৎ খুব জরুরি প্রয়োজনে ট্রেনে সফর করতে হলে তৎকাল টিকিটই (Tatkal Ticket) ভরসা। কিন্তু তৎকাল টিকিট কাটতে গিয়ে অনেক সময়ই সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের। অনেক সময় দেখা যায় বুকিং শুরু হতে না হতেই কনফার্ম টিকিট শেষ। আবার কখনও ওয়েটিং লিস্টেই নাম উঠে যায় শত চেষ্টা করেও। এমতাবস্থায় প্রশ্ন ওঠে, তৎকাল টিকিট ঠিক কোন সময়ে কাটলে কনফার্ম হবে?
কীভাবে কনফার্ম হবে তৎকাল টিকিট (Tatkal Ticket)?
ঠিক সময়ে আইআরসিটিসি ওয়েবসাইটে ঢোকা, আগেভাগে যাত্রীদের তথ্য তৈরি করে রাখা থেকে পেমেন্টের জন্য মাধ্যম দ্রুত বেছে নেওয়া, এই সবকিছুই টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সময় বাঁচাতে পারে। কিন্তু এর মানেই যে তৎকাল টিকিট কনফার্ম হবে এর কোনও মানে নেই। কারণ তৎকাল টিকিটের ক্ষেত্রে আসন সংখ্যা থাকে সীমিত এবং চাহিদা যেহেতু বেশি হয়, তাই মুহূর্তের মধ্যেই তা শেষ হয়ে যায়। উল্লেখ্য, তৎকাল টিকিট ট্রেনের যাত্রা শুরুর স্টেশন থেকে যাত্রার তারিখের এক দিন আগে বুক করা যায়। এসি ক্লাসের বুকিং শুরু হয় সকাল ১০ টা থেকে আর নন এসি ক্লাসের ক্ষেত্রে টিকিট বুকিং শুরু হয় সকাল ১১ টা থেকে।

কবে শুরু হয় বুকিং: বর্তমান আইআরসিটিসির তথ্য বলছে, ফার্স্ট এসিতে তৎকাল সুবিধা নেই। ২এ, ৩এ, সিসি, ইসি ও ৩ই এর মতো এসি ক্লাস এবং এসএল, এফসি, ২এস এর মতো নন এসি ক্লাস রয়েছে। ধরুন, বৃহস্পতিবার যাত্রা শুরুর স্টেশন থেকে একটি ট্রেন ছাড়বে। তাহলে তার জন্য এসি তৎকাল (Tatkal Ticket) এর বুকিং শুরু হবে বুধবার সকাল ১০ টায় আর নন এসির ক্ষেত্রে তৎকাল এর বুকিং শুরু হবে ১১ টায়। তৎকাল টিকিটের চাহিদা হয় অত্যন্ত বেশি। তাই ১০ টা পর্যন্ত অপেক্ষা না করে তার আগেই আইআরসিটিসি অ্যাকাউন্টে ঢুকে প্রয়োজনীয় তথ্য তৈরি করে রাখুন। তবে একথাও মাথায় রাখতে হবে, আগে থেকে লগইন করা থাকলেই যে টিকিট কনফার্ম এর কোনও নিশ্চয়তা নেই।
আরও পড়ুন : স্টেশনের নামে জংশন-ক্যান্ট-টার্মিনাল লেখার অর্থ কী জানেন?
আগে থেকে প্রস্তুত থাকুন: তৎকালের ক্ষেত্রে কনফার্ম টিকিট পেতে নাম, বয়স, লিঙ্গ থেকে অন্যান্য জরুরি তথ্য আগে থেকে তৈরি করে রাখুন। আইআরসিটিসির বুকিং প্রসেসে যাত্রীর সমস্ত তথ্য দিতে হয়। বুকিং শুরুর পরে সব তথ্য টাইপ করলে সময় নষ্ট হতে পারে। যে পেমেন্ট মাধ্যমটি ব্যবহার করবেন তা আগে থেকে ঠিক করে রাখুন। আইআরসিটিসিতে বেশ কিছু পেমেন্ট গেটওয়ে থাকে। একটি কাজ না করলে অন্যটি ব্যবহারের পরামর্শ দিয়েছে আইআরসিটিসি। আইআরসিটিসির তথ্য অনুযায়ী, ১ জুলাই ২০২৫ থেকে Aadhaar-authenticated users রা তৎকাল ও প্রিমিয়াম তৎকাল টিকিট বুক করতে পারবেন। তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আগে থেকে account authenticated আছে কিনা দেখে রাখুন।
আরও পড়ুন : মাছের পেটে ডিম আছে কিনা বুঝবেন কীভাবে? ইলিশের ক্ষেত্রে জানুন ট্রিকস
তৎকাল টিকিট বুক করতে গেলে কনফার্ম এর বদলে TQWL দেখালে তার মানে বোঝায় Tatkal Quota Waitlist। তবে কোন ট্রেন, কোন ক্লাস, কতটা তৎকাল অ্যাকোমোডেশন, ক্যানসেলেশন এর উপরে ভিত্তি করে স্ট্যাটাস পরিবর্তন হতে পারে। জানিয়ে রাখি, কনফার্ম তৎকাল টিকিট বাতিল করলে কিন্তু সাধারণত টাকা ফেরত দেওয়া হয় না। তবে বিশেষ কিছু ক্ষেত্রে রেলের নিয়ম অনুযায়ী, রিফান্ড মিলতে পারে। উদাহরণস্বরূপ নির্দিষ্ট ক্ষেত্রে ট্রেন ৩ ঘন্টার বেশি দেরি করলে বা ট্রেন ডাইভার্টেড হলে তৎকাল টিকিটের টাকা রিফান্ড করে দেওয়া যায়।













