এটাই একমাত্র পদ্ধতি, জনতার দরবারে কীভাবে নাম লেখাবেন? রইল বিস্তারিত

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে জনতার দরবার (Janatar Darbar) চালু করেছে নতুন রাজ্য সরকার। সল্টলেকের বিজেপির পার্টি অফিসে বসছে জনতার দরবার। নিজেদের অভাব অভিযোগ থেকে প্রাক্তন সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ নিয়েও মুখ্যমন্ত্রীর কাছে হাজির হচ্ছেন আমজনতা। কাজও নাকি হচ্ছে চটজলদি।

কীভাবে যাওয়া যায় জনতার দরবারে (Janatar Darbar)?

এবার প্রশ্ন হচ্ছে, কীভাবে যাওয়া যায় জনতার দরবারে? জানিয়ে রাখি, এখানে কিন্তু অনলাইনে নাম লেখানোর ব্যবস্থা নেই। নাম লেখাতে হলে যেতে হবে সল্টলেকে বিজেপির পার্টি অফিসে। সোম থেকে শুক্রবারের মধ্যে অফিস টাইমেই যেতে হবে এখানে। অফিসে জনতার দরবারের নির্দিষ্ট কাউন্টারে যেতে হবে। সেখানে নিজের সমস্যার কথা জানাতে হবে এবং তার সপক্ষে প্রমাণ নিয়ে যেতে হবে।

How to go to janatar darbar

সমস্যার সমাধান ঝটপট: কাউন্টারে থাকা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সমস্যা সমাধানের চেষ্টা করবেন। তাঁরাই যদি সমস্যার সমাধান করতে পারেন তবে আর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার প্রয়োজন নেই। কিন্তু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি মনে করেন, বিষয়টি জনতার দরবারে (Janatar Darbar) তোলা দরকার তবে আবেদনকারীর নাম, মোবাইল নম্বর ও সমস্যার কথা নোট করে নেবেন।

আরও পড়ুন : ৬০০ বছরেরও প্রাচীন পুজো, মাহেশের রথযাত্রায় ৫৬ ভোগে কী কী থাকে জানেন?

কী কী দরকার: এরপরেই আবেদনকারীকে একটি টোকেন দেওয়া হবে। আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড বা অন্য কোনও পরিচয়পত্র দলীয় কর্তৃপক্ষ রেখে দিতে পারেন। এরপর বিজেপির থেকে আবেদনকারীর কাছে ফোন যাবে।

আরও পড়ুন : নৈহাটি জংশনে দুদিন ট্রাফিক ব্লক, কোন কোন ট্রেন বাতিল?

জানা যাচ্ছে, জনতার দরবার বসার ২-৩ দিন আগেই সাধারণত ফোন করা হয়। নির্দিষ্ট দিনে এরপর প্রমাণপত্র ও টোকেন নিয়ে হাজির হতে হবে। এটাই জনতার দরবারে যাওয়ার একমাত্র পদ্ধতি।