বাংলাহান্ট ডেস্ক : বাঙালি ভাতপ্রেমী। অনেকেই এমন আছেন যারা তিন বেলা ভাত (Rice) খান। ভাত সবসময় ঝরঝরে হলেই খেতে ভালো লাগে। কিন্তু প্রেশার কুকারে ভাত বানাতে গেলেই তা গলে দলা পাকিয়ে যায়। জলের পরিমাপ না বুঝে জল বেশি হয়ে যায় তবে ভাত গলে যায়।
প্রেশার কুকারে ঝরঝরে ভাত (Rice) হবে কীভাবে
ভাত যদি চান ঝরঝরে তবে প্রথমেই স্টার্চ বাদ দিতে হবে। চাল ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে জল ঘোলা দেখায়। এর কারণ হল চালে থাকা স্টার্চ। এই স্টার্চের জন্যই ভাত আঠালো হয়। তাই ভাত বসানোর আগে আধ ঘন্টা চাল ভিজিয়ে রাখলে ভালো।

জলের পরিমাপ জরুরি: চালে জলের পরিমাপ ঠিক রাখা জরুরি। চাল কতটা ফোটে তার উপরেও নির্ভর করে। বাসমতী বা দেরাদুন চালে ভাত রান্না হতে বেশি সময় লাগে না। আবার কিছু কিছু সেদ্ধ চালে ভাত হতে সময় বেশি লাগে। এক কাপ চালের জন্য সাধারণত দেড় কাপ জল লাগে। এর একটু কমবেশিও হতে পারে।
আরও পড়ুন : নির্দিষ্ট সীমা বেঁধে দিল RBI, এর থেকে বেশি টাকা তুলতে পারবে না এই ব্যাঙ্কের গ্রাহকরা
চালের উপরেও নির্ভর করে: প্রেশার কুকারে ভাত (Rice) করলে কতটা চালের ভাত হচ্ছে তার উপরে নির্ভর করে কতগুলি সিটি পড়বে। ভাত অল্প হলে একটি সিটি দিয়ে আঁচ বন্ধ করে প্রেশার কুকারের মধ্যেই রেখে দিতে হবে। ভাপে ভাপে চাল সেদ্ধ হয়ে যাবে।
আরও পড়ুন : মোবাইলে ফর্ম ফিল আপ করবেন অন্নপূর্ণা যোজনার? এই দুই নথির ছবি তুলে রাখুন আগেই
প্রেশার কুকারে ভাত করলে প্রথম প্রথম একটু সমস্যা হতে পারে। তবে চাল এবং জলের পরিমাপ বুঝে রান্না করলে দিব্যি ঝরঝরে হবে ভাত।













