বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে প্রায় সকলেরই কোনও না কোনও ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে। তাই ব্যাঙ্ক সংক্রান্ত যে কোনও আপডেট গুরুত্ব সহকারে দেখা উচিত। এবার একটি ব্যাঙ্কের (Bank) উপর কড়া বিধিনিষেধ জারি করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এমনকি গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রেও বেঁধে দেওয়া হয়েছে সীমা।
এই ব্যাঙ্কের (Bank) উপর আরবিআই এর নিষেধাজ্ঞা
আর্থিক অবস্থার অবনতি হওয়ায় আগামী ৬ মাসের জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্কের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আরবিআই এর নতুন নির্দেশিকা অনুযায়ী, ব্যাঙ্কের গ্রাহকরা তাদের সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা অন্য কোনও অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন।

টাকা তোলার সীমা: ১ লক্ষ টাকার বেশি তোলার অনুমতি নেই গ্রাহকদের। যদিও ঋণের ইএমআই জমা দেওয়ার অনুমতি রয়েছে। এছাড়াও নতুন ঋণ বিতরণ, বিনিয়োগ এবং অন্যান্য আর্থিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ব্যাঙ্ককে। জানিয়ে রাখি, Mogaveera Co-operative Bank এর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। শুক্রবার ব্যবসায়িক সময় শেষ হওয়ার পর থেকে কার্যকর করা হয়েছে এই নির্দেশ। প্রাথমিক ভাবে ৬ মাস এই নির্দেশ কার্যকর থাকবে বলে খবর।
আরও পড়ুন : ১৫ জুনই লাস্ট ডেট, তার আগে এই কাজ না সারলে মোটা জরিমানা
কী নির্দেশ আরবিআই এর: আরবিআই এর নির্দেশ অনুযায়ী, নতুন কোনও ঋণ বিতরণ করতে পারবে না ব্যাঙ্কটি (Bank)। কোনও নতুন অ্যাডভান্স, নতুন টাকা গ্রহণ করতে পারবে না, নতুন আর্থিক দায় নিতে পারবে না, অন্য কোনও উৎস থেকে অর্থ ধার করতে পারবে না। আর্থিক ব্যবস্থার উন্নতির জন্য নিয়মিত ভাবে ব্যাঙ্কের বোর্ড এবং শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে ব্যাঙ্ককে। কিন্তু কেন এই সিদ্ধান্ত?
আরও পড়ুন : বেসরকারি হাসপাতালে সংরক্ষিত ফ্রি বেড, কোন কোন হাসপাতালে মিলবে সুবিধা?
আরবিআই এর মতে, ব্যাঙ্কের আর্থিক চাপ এবং আমানতকারীদের স্বার্থরক্ষায় পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ার জন্য এই নির্দেশ জারি করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা মানে ব্যাঙ্কের লাইসেন্স বাতিল নয় তা স্পষ্ট করে দিয়েছে আরবিআই।













