হেলিকপ্টারে প্রচারের হুঙ্কার! কিন্তু বাস্তবে কতটা ধনী হুমায়ুন কবীর? সামনে এল সম্পত্তির আসল হিসেব

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ বেশ কিছুদিন ধরেই রাজ্যের রাজনীতিতে চর্চায় রয়েছেন তৃণমূল বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। হুমায়ুনকে নিয়ে চর্চা আরও বাড়ে যখন তিনি বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির কথা ঘোষণা করেন এবং তার জন্য কোটি কোটি টাকার তহবিল জোগাড় করেন। সবকিছু মিলিয়ে তিনি খবরের কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। সম্প্রতি আরও একবার খবরের শিরোনামে উঠে এসেছে হুমায়ুনের নাম। হেলিকপ্টারে চেপে ভোট প্রচারের কথা বলায় শুরু হয়েছে চর্চা। ঠিক কত সম্পত্তির মালিক হুমায়ুন? সেই প্রশ্নই উঠেছিল সাধারণ জনগণের মনে। এবার সেই প্রশ্নের উত্তর মিলল নির্বাচন কমিশনে জমা দেওয়া তাঁর হলফনামায়।

আর্থিক ক্ষমতা কতটা হুমায়ুন কবীরের (Humayun Kabir)

নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আয়ে বড় ওঠানামা হয়েছে। ২০২৩-’২৪ অর্থবর্ষে তিনি আয় করেছিলেন ৪ লক্ষ ১৮ হাজার ৩৮০ টাকা। তার পরের বছর একটু কমে দাঁড়ায় ৪ লক্ষ ১০ হাজার ২৯০ টাকা। তবে শেষ অর্থবর্ষে, অর্থাৎ ২০২৫-’২৬ সালে তাঁর আয় এক লাফে বেড়ে ১৩ লক্ষ ২৬ হাজার ৪০০ টাকায় পৌঁছেছে। অন্যদিকে তাঁর স্ত্রী মীরা সুলতানার আয় তুলনামূলকভাবে স্থির। গত কয়েক বছর ধরেই তাঁর আয় প্রায় ৫ লক্ষ টাকার আশেপাশেই রয়েছে।

হুমায়ুনের (Humayun Kabir) হাতে এখন নগদ আছে ৪ লক্ষ ৫২ হাজার ৩০০ টাকা। তাঁর স্ত্রীর কাছে আছে ৩ লক্ষ ৪৯ হাজার ৩৫৩ টাকা। এছাড়া তাঁর নামে একটি টয়োটা ফরচুনা গাড়ি রয়েছে, যেটি তিনি ২০২১ সালে কিনেছিলেন। গাড়িটির বর্তমান মূল্য প্রায় ৩৩ লক্ষ টাকার বেশি।

গয়নার দিক থেকেও বড় ফারাক দেখা যায়। হুমায়ুনের (Humayun Kabir) কাছে আছে মাত্র ৩৪.৫ গ্রাম সোনা, যার দাম প্রায় ৫ লক্ষ ১৭ হাজার টাকা। কিন্তু তাঁর স্ত্রীর কাছে রয়েছে ৬৩২.৫ গ্রাম গয়না, যার বাজারমূল্য প্রায় ৯৪ লক্ষ টাকার কাছাকাছি। সব মিলিয়ে হুমায়ুনের অস্থাবর সম্পত্তি প্রায় ৪৫ লক্ষ টাকার কিছু বেশি, আর তাঁর স্ত্রীর প্রায় ৯৮ লক্ষ টাকার মতো।

স্থাবর সম্পত্তির মধ্যে হুমায়ুনের (Humayun Kabir) একটি কৃষিজমি রয়েছে। ২০২৩ সালে ০.৬৯ একর জমি তিনি কিনেছিলেন ১ কোটি ৮৮ লক্ষ টাকায়। এখন সেই জমির দাম বেড়ে প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকা হয়েছে। তবে নিজের নামে কোনও বাড়ি নেই তাঁর। তাঁর স্ত্রীর নামে ২৫০০ স্কোয়ারফুটের একটি বাড়ি রয়েছে, যা ৬০ লক্ষ টাকায় কেনা হয়েছিল। বর্তমানে সেই বাড়ির মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা।

200 families leave TMC and join Humayun Kabir's party

আরও পড়ুনঃ নিরাপত্তা বলয়ে মুড়ছে রাজ্যে! বাইরে থেকে ৩০০০ পুলিশ আনছে কমিশন

উল্লেখযোগ্য বিষয় হল, তাঁদের কারও নামেই কোনও ঋণ নেই। অর্থাৎ সম্পত্তি থাকলেও ধার-দেনার বোঝা নেই। নিজের শিক্ষাগত যোগ্যতা হিসেবে হুমায়ুন কবীর (Humayun Kabir) জানিয়েছেন, তিনি ২০১৭ সালে হিমালয়ান ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করেছেন।