নির্বাচনের আগে বড় ঘোষণা, হুমায়ুন কবীরের প্রার্থী তালিকায় চমক

Published on:

Published on:

Humayun Kabir Big Prediction Ahead of 2026 Bengal Polls
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে একে একে সব বড় দলের প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেছে। সেই আবহেই এবার নিজের দলের প্রার্থী তালিকা সামনে আনলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। মুর্শিদাবাদ-মালদহকে কেন্দ্র করে তাঁর এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

নিজের দলের প্রার্থী তালিকা প্রকাশ করলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)

কলকাতায় সাংবাদিক বৈঠক করে ‘আম জনতা উন্নয়ন’ পার্টির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। তিনি জানান, মোট ১৮২টি আসনে প্রার্থী দেবে তাঁর দল। আপাতত মুর্শিদাবাদ ও মালদহ জেলার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বাকি তালিকা আগামী ২২ তারিখ, রবিবার দুপুর ১টার সময় প্রকাশ করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি, কয়েকটি আসনে মিম-এর সঙ্গে লড়াইয়ের কথাও উল্লেখ করেন।

এই নির্বাচনে নিজে ভরতপুর থেকে লড়বেন না হুমায়ুন কবীর (Humayun Kabir)। তবে তিনি দু’টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রেজিনগর এবং নঁওদা। এই সিদ্ধান্ত ঘিরেই উঠছে নানা প্রশ্ন। রাজনৈতিক মহলের একাংশের মতে, একই জেলায় দুটি কেন্দ্র বেছে নেওয়ার পিছনে কী কৌশল রয়েছে, তা নিয়ে জল্পনা বাড়ছে। অন্যদিকে, যেমন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাতে, তেমনই হুমায়ুনের এই দ্বৈত লড়াই নিয়েও তুলনা টানা হচ্ছে। তবে তাঁর লক্ষ্য ঠিক কাকে হারানো, তা স্পষ্ট নয় বলেই মত অনেকের।

প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে, বর্ধমান পূর্বস্থলী উত্তর কেন্দ্র থেকে লড়বেন বাপন ঘোষ। কান্দি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে ইয়াসিন হায়দারকে, যিনি ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই হিসেবে পরিচিত। বেলডাঙা থেকে লড়বেন সৈয়দ আহমেদ কবীর এবং মালদহের রতুয়া থেকে রয়াল ইসলাম। মালতীপুরে প্রার্থী হয়েছেন আবদুল মিনাজ শেখ। বৈষ্ণব নগর থেকে লড়বেন মুসকরা বিবি এবং মানিকচক থেকে আবু শইদ। সুজাপুরে নাসিমুল হক, ভরতপুরে সৈয়দ খুবাইব আমিন সাহেবকে প্রার্থী করা হয়েছে।

Humayun Kabir fields candidates against Mamata, releases first list

আরও পড়ুনঃ ২০ লক্ষ নাম নিষ্পত্তি, তবু অনিশ্চয়তায় বিচারাধীন ভোটার! কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট?

এছাড়া বেহালা পূর্ব থেকে অনুপম রোহদগীর, ফরাক্কা থেকে ইমতিয়াজ মোল্লা এবং হরিহরপাড়া থেকে বিজয় শেখ প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভবানীপুর কেন্দ্রেও একজন অবাঙালি মুসলিম প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে, নির্বাচনের মুখে হুমায়ুন কবীরের (Humayun Kabir) এই প্রার্থী তালিকা নতুন করে রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।