২০ লক্ষ নাম নিষ্পত্তি, তবু অনিশ্চয়তায় বিচারাধীন ভোটার! কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট?

Published on:

Published on:

Election Commission Clarifies Valid Permanent Residence Certificates for SIR Work
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে, প্রার্থী তালিকাও প্রায় সম্পূর্ণ। জোরকদমে শুরু হয়েছে প্রচার। কিন্তু এই ব্যস্ততার মাঝেই এখনও অনিশ্চয়তায় রয়েছেন বহু বিচারাধীন ভোটার। তাঁদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছিলই। এই পরিস্থিতিতে কিছুটা অগ্রগতির ইঙ্গিত দিল নির্বাচন কমিশন (Election Commission)।

কবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ (Election Commission)?

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে, সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হতে পারে ২০ মার্চ শুক্রবার অথবা ২১ মার্চ শনিবারের মধ্যে। এই তালিকায় প্রায় ৬০ লক্ষ বিচারাধীন নামের মধ্যে ২০ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে বলে খবর। নির্বাচন কমিশনের (Election Commission) বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সমস্ত কাজ এগোচ্ছে। ট্রাইব্যুনালে কারা থাকবেন, তা হাইকোর্টের বিচারপতি খুব শীঘ্রই জানিয়ে দেবেন বলেও তিনি উল্লেখ করেন।

কমিশনের (Election Commission) এক আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে জানান, ২০ লক্ষের বেশি নামের নিষ্পত্তি হলেও তার মধ্যে প্রায় ৩০ শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে। ফলে সাপ্লিমেন্টারি তালিকায় এই অংশের নাম থাকবে না বলেই জানা যাচ্ছে। এই বিশাল প্রক্রিয়ায় প্রায় ৭০০ জন জুডিশিয়াল অফিসার কাজ করছেন। কলকাতা হাইকোর্টে বৈঠকের পর মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, ট্রাইব্যুনাল গঠনের কাজও প্রায় শেষের পথে।

তবে সবথেকে বড় প্রশ্ন রয়ে গিয়েছে সময় নিয়ে। মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই এই যাচাই ও অভিযোগ নিষ্পত্তির কাজ শেষ হবে কি না, তা নিয়ে কমিশনের তরফে স্পষ্ট কোনও উত্তর মেলেনি। এদিকে রাজনৈতিক দলগুলি একে একে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। তাতে দেখা যাচ্ছে, BJP-র আউশগ্রামের প্রার্থী কলিতা মাজি, TMC-র শ্যামপুকুরের শশী পাঁজা, সাগরদিঘির বাইরন বিশ্বাস এবং গোয়ালপোখরের গোলাম রব্বানির মতো প্রার্থীদের নামও বিচারাধীন তালিকায় রয়েছে।

Election Commission to allow unmapped voters in SIR process

আরও পড়ুনঃ আর বাড়তি টাকা নয়! বিমানে নিজের পছন্দের সিট বাছাইয়ে নতুন নিয়ম জারি করল মোদী সরকার

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যদি সাপ্লিমেন্টারি তালিকায় তাঁদের নামের নিষ্পত্তি না হয়, তাহলে তাঁরা কীভাবে মনোনয়ন জমা দেবেন। ভোটের আগে এই অনিশ্চয়তা কাটবে কি না, সেটাই এখন দেখার (Election Commission)।