আর বাড়তি টাকা নয়! বিমানে নিজের পছন্দের সিট বাছাইয়ে নতুন নিয়ম জারি করল মোদী সরকার

Published on:

Published on:

Airline Seat Rule Relief Free Choice Seats for Flyers
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিমানে ভ্রমণের সময় নিজের পছন্দের সিট (Airline Seat Rule) বেছে নিতে গিয়ে এতদিন বাড়তি টাকা খরচ করতে হত যাত্রীদের। তবে এবার সেই ঝামেলা অনেকটাই কমতে চলেছে। কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশে এবার নির্দিষ্ট সংখ্যক সিট বিনামূল্যেই বেছে নেওয়ার সুযোগ মিলবে, যা নিয়ে ইতিমধ্যেই স্বস্তির হাওয়া যাত্রী মহলে।

বিমান যাত্রীদের (Airline Seat Rule) জন্য বড় সিদ্ধান্ত কেন্দ্রের

দেশের বিমান যাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। অসামরিক বিমান মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখন থেকে কোনও বিমান সংস্থাই মোট সিটের অন্তত ৬০ শতাংশের ক্ষেত্রে যাত্রীদের থেকে আলাদা করে সিট বাছাইয়ের জন্য টাকা নিতে পারবে না (Airline Seat Rule)। এর ফলে ওয়েব চেক-ইনের সময় যাত্রীরা সহজেই এই নির্দিষ্ট সিটগুলির মধ্যে থেকে নিজের পছন্দমতো আসন বেছে নিতে পারবেন, তাও কোনও অতিরিক্ত খরচ ছাড়াই।সরকারের দাবি, যাত্রীদের উপর আর্থিক চাপ কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই সব এয়ারলাইন্সকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই ৬০ শতাংশ সিট বিনামূল্যে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়।

আগে কী ছিল নিয়ম?

এতদিন ওয়েব চেক-ইনের সময় অনেক বিমান সংস্থা যাত্রীদের পছন্দের সিট নিতে অতিরিক্ত চার্জ করত। জানালার ধারে বা নির্দিষ্ট কোনও সিট নিতে গেলেই আলাদা করে টাকা দিতে হত। এই নিয়ে দীর্ঘদিন ধরেই যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছিল। এই পরিস্থিতি বুঝেই নতুন নিয়ম জারি করেছে কেন্দ্র (Airline Seat Rule)।

কীভাবে কাজ করবে নতুন নিয়ম?

নতুন নিয়ম অনুযায়ী, একটি বিমানে যত সিট থাকবে, তার মধ্যে অন্তত ৬০ শতাংশ সিট ফ্রি রাখতে হবে। ধরুন একটি বিমানে ১০০টি সিট রয়েছে। সেক্ষেত্রে প্রায় ৬০টি সিট যাত্রীরা বিনামূল্যেই বেছে নিতে পারবেন। তবে বাকি ৪০ শতাংশ সিটের ক্ষেত্রে আগের মতোই অতিরিক্ত চার্জ দিতে হবে (Airline Seat Rule)।

আরও পড়ুনঃ ওয়ার্ডে ওয়ার্ডে BJP লিড, ভবানীপুরে ছাব্বিশে কি মমতার জন্য ‘কঠিন লড়াই’?

এদিকে, বিমান সংস্থাগুলির দাবি, জ্বালানির দাম বেড়ে যাওয়ায় তাদের অপারেটিং খরচও বেড়েছে। তার প্রভাব পড়েছে বিমানের ভাড়াতেও, এমনকি জ্বালানি শুল্কও বসানো হয়েছে।‌এই পরিস্থিতিতে সিট বুকিংয়ের ক্ষেত্রে আংশিক ছাড় দিয়ে যাত্রীদের কিছুটা স্বস্তি দেওয়ারই চেষ্টা করেছে সরকার (Airline Seat Rule)।