বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ প্রকাশ হতে চলেছে CISCE বোর্ডের ICSE ও ISC পরীক্ষার ফলাফল (Result 2026)। সকাল ১১টা নাগাদ দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্ট ঘোষণা করবে বোর্ড। ইতিমধ্যেই পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়ছে উত্তেজনা। চলতি বছর কয়েক লক্ষ পড়ুয়া এই পরীক্ষায় অংশ নিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই রেজাল্ট প্রকাশ ঘিরে নজর রয়েছে সবার। বোর্ড জানিয়েছে, অনলাইনের মাধ্যমেই ফল দেখা যাবে।
কীভাবে দেখবেন রেজাল্ট (Result 2026)?
আজ সকাল ১১টা নাগাদ প্রকাশ করা হবে ICSE দশম শ্রেণি এবং ISC দ্বাদশ শ্রেণির ফলাফল। CISCE বোর্ডের তরফে জানানো হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট (Result 2026) দেখতে পারবেন। চলতি বছরের ICSE পরীক্ষা শুরু হয়েছিল ১৭ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৩০ মার্চ। অন্যদিকে ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি এবং শেষ হয় ৬ এপ্রিল। পরীক্ষা শেষ হওয়ার প্রায় এক মাসের মধ্যেই ফল প্রকাশ করতে চলেছে বোর্ড।
রেজাল্ট (Result 2026) দেখতে পরীক্ষার্থীদের প্রথমে CISCE-এর অফিসিয়াল ওয়েবসাইট cisceboard.org-এ যেতে হবে। সেখানে গিয়ে ICSE Result 2026 অথবা ISC Result 2026 অপশনে ক্লিক করতে হবে। এরপর একটি নতুন পেজ খুলবে। সেখানে ইউনিক আইডি, ইনডেক্স নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করতে হবে। সমস্ত তথ্য দেওয়ার পর সাবমিট করলেই স্ক্রিনে দেখা যাবে ফলাফল। পরে সেটি ডাউনলোড করেও রাখা যাবে।
এবার প্রায় ২.৬ লক্ষ পরীক্ষার্থী ICSE অর্থাৎ দশম শ্রেণির পরীক্ষায় বসেছিল। অন্যদিকে ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অংশ নেয় প্রায় ১.৫ লক্ষ পড়ুয়া। গত বছরও ৩০ এপ্রিলই প্রকাশ হয়েছিল এই দুই পরীক্ষার ফলাফল (Result 2026)।

আরও পড়ুনঃ ভোট শেষ, এবার কি বাড়বে তেলের দাম? জল্পনার মাঝেই বড় বার্তা কেন্দ্রের
গত বছরের পরিসংখ্যান অনুযায়ী, ICSE পরীক্ষায় পাশের হার ছিল ৯৯.০৯ শতাংশ। ISC পরীক্ষায় সামগ্রিক পাশের হার ছিল ৯৯.০২ শতাংশ। তার আগের বছর অর্থাৎ ২০২৪ সালে ICSE-তে পাশের হার ছিল ৯৯.৪৭ শতাংশ এবং ISC-তে ছিল ৯৮.১৯ শতাংশ (Result 2026)।












