এবার এই দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডের সাজা পেলেন ইমরান খান ও তাঁর স্ত্রী! হল বিপুল জরিমানাও

Published on:

Published on:

Imran Khan and his wife have been sentenced to 17 years in prison.
Follow

বাংলাহান্ট ডেস্ক: তোষাখানা–২ দুর্নীতি মামলায় বড় ধাক্কা খেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) ও তাঁর স্ত্রী বুশরা বিবি। শনিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বিশেষ আদালত এই দম্পতিকে পৃথকভাবে ১৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। পাশাপাশি তাঁদের উপর মোট ১৬.৪ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানাও ধার্য করা হয়েছে। রায় ঘোষণার সময় দু’জনেই আদালতে উপস্থিত ছিলেন এবং বর্তমানে ইমরান খান আদিয়ালা জেলেই বন্দি রয়েছেন।

তোষাখানা–২ দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডের সাজা ইমরান খান (Imran Khan) ও তাঁর স্ত্রীর!:

মামলাটি ঘিরে অভিযোগ, ২০২১ সালে সৌদি সরকারের কাছ থেকে পাওয়া একাধিক মূল্যবান রাষ্ট্রীয় উপহার নিয়ম মেনে তোষাখানায় জমা না দিয়ে কম দামে নিজেদের কাছে রেখে দেন ইমরান ও বুশরা। পরে সেই উপহারগুলি উচ্চমূল্যে বিক্রি করা হয় বলেও তদন্তে উঠে এসেছে। সরকারি নথি অনুযায়ী, প্রায় ৭০ লক্ষ টাকার একটি গয়নার সেট মাত্র ৫৯ লক্ষ টাকা দেখিয়ে নিজেদের দখলে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

আরও পড়ুন: আধার কার্ডের ছবি পছন্দ হচ্ছে না? এই সহজ উপায়ে বদলে ফেলুন মাত্র কয়েক মিনিটে

বিশেষ আদালতের বিচারক শাহরুখ আরজুমান্দ রায় ঘোষণা করতে গিয়ে উল্লেখ করেন, ইমরান খানের বয়স এবং বুশরা বিবি একজন মহিলা হওয়ায় শাস্তি নির্ধারণে আদালত কিছুটা নমনীয়তা দেখিয়েছে। তবু অভিযোগের গুরুত্ব বিবেচনা করে দীর্ঘমেয়াদি কারাদণ্ড ও আর্থিক জরিমানা ধার্য করা হয়েছে বলে আদালত জানিয়েছে।

এর আগে অল-কাদির ট্রাস্ট মামলাতেও এই দম্পতি দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড পেয়েছিলেন। তবে শুরু থেকেই ইমরান খান এই সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর দাবি, মামলাগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, জেলে তাঁর বোন উজমা খান এবং আইনজীবীদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না। রাষ্ট্রপুঞ্জের তরফ থেকেও তাঁর শারীরিক ও মানসিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশের খবর সামনে এসেছে।

Imran Khan and his wife have been sentenced to 17 years in prison

আরও পড়ুন: দু’দিন আগে বেড়েছে টাকা, এবার লক্ষ্মীর ভাণ্ডারে বদলে গেল নিয়ম, বাড়ছে সুবিধা

এই রায়ের বিরুদ্ধে ইমরান খান ও বুশরা বিবি উচ্চ আদালতে আপিল করতে পারবেন বলে জানা গিয়েছে। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়েছে এবং ২০২৩ সালের অগস্ট মাস থেকে তিনি জেলবন্দি। সাম্প্রতিক এই রায় পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।