টাটার এই কোম্পানির স্টকে বড় পতন! ৭৫ শতাংশেরও বেশি কমল দাম, মাথায় হাত বিনিয়োগকারীদের

Published on:

Published on:

In the share market, Tata's this company's stock fell sharply.
Follow

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) টাটা গ্রুপের কোম্পানি তেজস নেটওয়ার্কসের স্টক গত কয়েক মাস ধরে ক্রমাগত বিক্রির চাপের মধ্যে রয়েছে। এই স্টকের দাম বর্তমানে প্রায় ৩০০ টাকার কাছাকাছি নেমে এসেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তেজস নেটওয়ার্কসের স্টকের দাম তার সর্বকালের সর্বোচ্চ থেকে ৭৫ শতাংশেরও বেশি কমেছে। এদিকে, এই স্টকের ৫২ সপ্তাহের সর্বোচ্চ থেকে স্টকটির দাম ৭০ শতাংশেরও বেশি কমেছে। জানিয়ে রাখি যে, এই বছর এখনও পর্যন্ত, টাটা গ্রুপের এই কোম্পানির স্টকে পতন ঘটেছে ৩২ শতাংশেরও বেশি।

টাটার এই কোম্পানির স্টকে (Share Market) বড় পতন:

স্টকের দাম ১,৪৯৫ টাকা থেকে কমে ৩০৪ টাকা হয়েছে: উল্লেখ্য যে, টাটা গ্রুপের কোম্পানি তেজাস নেটওয়ার্কসের শেয়ারের সর্বকালের সর্বোচ্চ দাম হল ১,৪৯৫ টাকা। ২০২৪ সালের জুলাই মাসে কোম্পানির শেয়ারের দাম এই স্তরে ছিল। এদিকে, ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে BSE-তে তেজাস নেটওয়ার্কসের স্টকের দাম ৩০৪.০৫ টাকায় নেমে আসে। এইভাবেই, কোম্পানির স্টকের দাম তাদের সর্বকালের সর্বোচ্চ স্তর থেকে ৭৫ শতাংশেরও বেশি কমে গেছে। এদিকে, ২৩ জানুয়ারি, ২০২৬ তারিখে কোম্পানির স্টকের দাম ৫২ সপ্তাহের সর্বনিম্ন ৩০০.৯৫ টাকা ছুঁয়েছে। তেজস নেটওয়ার্কের স্টকের দাম ৫২ সপ্তাহের সর্বোচ্চ ১,১২৫ টাকা থেকে ৭০ শতাংশেরও বেশি কমে গেছে।

In the share market, Tata's this company's stock fell sharply.

গত ৬ মাসে তেজাস নেটওয়ার্কের স্টক ৪৭ শতাংশেরও বেশি কমেছে: টাটা গ্রুপের কোম্পানি তেজস নেটওয়ার্কসের স্টক গত ৬ মাসে ৪৭ শতাংশেরও বেশি কমেছে। ২৮ জুলাই, ২০২৫ তারিখে এই স্টকের দাম ছিল ৫৭৭.৫৫ টাকা।

আরও পড়ুন: অকৃতজ্ঞ বাংলাদেশ! বিদ্যুৎ ব্যবহার করে বকেয়া টাকা না মিটিয়েই আদানি গ্রুপের বিরুদ্ধে তুলল অভিযোগ

এদিকে, ২৩ জানুয়ারি, ২০২৬ তারিখে কোম্পানির স্টকের দাম ৩০৪.০৫ টাকায় বন্ধ হয়। গত ৩ মাসের পরিসংখ্যান অনুযায়ী কোম্পানির শেয়ারের দাম ৪৩ শতাংশেরও বেশি কমেছে। যেখানে গত এক মাসে কোম্পানির শেয়ারের দাম প্রায় ৩২ শতাংশ কমেছে।

আরও পড়ুন: আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা, সর্বত্রই ভারতীয় বাইকের দাপট! রফতানিতে নয়া রেকর্ড

কোম্পানিটি ১৯৬ কোটি টাকারও বেশি লোকসান করেছে: উল্লেখ্য যে, তেজস নেটওয়ার্কস চলতি অর্থবর্ষের ডিসেম্বর ত্রৈমাসিকে ১৯৬.৫৫ কোটি কনসোলিডিটেড লোকসানের কথা জানিয়েছে। গত বছর একই সময়ে কোম্পানির মুনাফা ছিল ১৬৫.৬৭ কোটি টাকা। চলতি অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে রেভিনিউ ৮৮ শতাংশ কমে ৩০৬.৭৯ কোটিতে দাঁড়িয়েছে। এক বছর আগে একই সময়ে টাটা গ্রুপের এই কোম্পানির আয় ছিল ২,৬৪২ কোটি টাকা।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।