রাজ্যের কোন কোন হাসপাতালে পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা?- জানুন সমস্ত খুঁটিনাটি

Updated on:

Updated on:

In which hospitals will you get Ayushman Bharat benefits? Know all the details
Follow

বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর লক্ষ্যে এবার একাধিক বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল রাজ্য সরকার (Government of West Bengal)। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। সেই পরিস্থিতির মধ্যেই কেন্দ্রের সহযোগিতায় আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat) নিয়ে বড়সড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। এই বিষয়ে সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব এবং অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে রাজ্য সরকারের উচ্চপর্যায়ের বৈঠক হয়। ভার্চুয়াল মাধ্যমে হওয়া সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব এবং রাজ্যের স্বাস্থ্যদফতরের গুরুত্বপূর্ণ কর্তারা।

বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই রাজ্যে প্রকল্পের অন্তর্ভুক্তির কাজ শুরু হয়েছে। আগামী জুলাই মাস থেকে সাধারণ মানুষের হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেওয়া সম্ভব হবে। মুখ্যমন্ত্রীর কথায়, “যাঁদের ইতোমধ্যেই রাজ্যে ‘স্বাস্থ্যসাথী’ কার্ডের রেজিস্ট্রেশন রয়েছে, তাঁরা সকলেই আয়ুষ্মান ভারতের আওতায় চলে আসবেন। পাশাপাশি নতুন যাঁরা যুক্ত হতে চান, তাঁদের জন্যও সুযোগ বাড়ানো হচ্ছে।”

রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকার ৩,০৭৯ কোটি টাকা অনুমোদন করেছে বলে মুখ্যমন্ত্রী জানান। এর মধ্যে ন্যাশনাল হেলথ মিশনের জন্য বরাদ্দ হয়েছে ২,১০৩ কোটি টাকা এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য দেওয়া হয়েছে ৯৭৬ কোটি টাকা।
প্রথম ধাপে ৫০০ কোটি টাকা ইতিমধ্যেই রাজ্যের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে বলেও দাবি করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে অর্থাভাবে কোনও স্বাস্থ্য প্রকল্প আটকে থাকবে না।

In which hospitals will you get Ayushman Bharat benefits? Know all the details

আরও পড়ুন : রাতেই ‘পাচার’ হতে পারে গুরুত্বপূর্ণ ফাইল! কলকাতা পুরসভা নিয়ে বিস্ফোরক দাবি বিজেপি কাউন্সিলরের

সাধারণ মানুষের ওষুধের খরচ কমাতে এবার রাজ্যজুড়ে ‘প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা’-র বিস্তার ঘটানো হবে। বর্তমানে ১৭০টি কেন্দ্র চালু থাকলেও আগামী দিনে সেই সংখ্যা বাড়িয়ে ৪৭৪ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ হিসেবে আগামী ৩০ মে বিধাননগর হাসপাতালে জরায়ু ক্যানসার স্ক্রিনিং এবং টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র-রাজ্য সংঘাত ছিল দীর্ঘদিনের। তবে রাজ্যে পালাবদলের পর রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে দুই পক্ষের এই সমন্বয়কে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।