বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট অনুরাগীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, BCCI বৃহস্পতিবার তথা ১৪ মে শ্রীলঙ্কায় আসন্ন ট্রাই-সিরিজের জন্য ইন্ডিয়া ‘এ’ দল (India A Squad) ঘোষণা করেছে। ১৫ সদস্যের এই দলে অধিনায়ক হিসেবে রয়েছেন ভারতের তারকা বাঁহাতি ব্যাটার তিলক ভার্মা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই দলে অন্তর্ভুক্ত হয়েছেন বৈভব সূর্যবংশী। এদিকে, সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে রিয়ান পরাগকে।
ইন্ডিয়া ‘এ’ দলের (India A Squad) ঘোষণা:
এই ট্রাই-সিরিজটি আগামী ৯ জুন থেকে শুরু হবে। এই সিরিজে ইন্ডিয়া ‘এ’, আফগানিস্তান ‘এ’ এবং শ্রীলঙ্কা ‘এ’ দল অংশ নেবে। এই সিরিজটির আয়োজক দেশ হল শ্রীলঙ্কা। BCCI-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সাদা বলের সিরিজের পাশাপাশি ইন্ডিয়া ‘এ’ এবং শ্রীলঙ্কা ‘এ’-এর মধ্যে ২ টি ২ দিনের ম্যাচ খেলা হবে, যার জন্য ইন্ডিয়া ‘এ’ দল পরে ঘোষণা করা হবে। এদিকে, ট্রাই-সিরিজের সব ম্যাচ ডাম্বুলায় সম্পন্ন হবে। এছাড়াও, মাল্টি-ডে বলের ম্যাচগুলি গল-এ সম্পন্ন হবে।
🚨 News 🚨
India A squad for ODI tri-series in Sri Lanka announced.
The upcoming tri-series is scheduled to be held in June, 2026.
More Details ▶️ https://t.co/ZmL2u1boAW pic.twitter.com/7WXzZeeUFq
— BCCI (@BCCI) May 14, 2026
বৈভব সূর্যবংশীর দিকে থাকবে নজর: এই ট্রাই-সিরিজে সবার নজর থাকবে ১৫ বছর বয়সী ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশীর দিলে। বর্তমানে IPL ২০২৬-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলা বৈভব এই মরশুমে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন। IPL ২০২৬-এ এখনও পর্যন্ত তিনি ১১ টি ম্যাচে ১১ ইনিংসে ৪০ এভারেজে ২৩৬.৫৬-র ঝোড়ো স্ট্রাইক রেটে ৪৪০ রান করেছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ১ টি সেঞ্চুরি ও ২ টি হাফ-সেঞ্চুরি।
আরও পড়ুন: বড় উপহার দিলেন নতুন মুখ্যমন্ত্রী! সরকারি কর্মচারীদের জন্য ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা
ট্রাই-সিরিজের জন্য ইন্ডিয়া-এ স্কোয়াড: তিলক ভার্মা (অধিনায়ক), প্রিয়ংশ আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুষ বাদোনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সূর্য্যশ সেডগে, প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), কুমার কুশাগরা (উইকেটরক্ষক), যুধবীর সিং, অংশুল কাম্বোজ,
বিপ্রজ নিগম, যশ ঠাকুর এবং আরশাদ খান।
আরও পড়ুন: যুদ্ধের আবহে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে তৎপর কেন্দ্র! নেওয়া হল বড় পদক্ষেপ
ট্রাই-সিরিজের শিডিউল:
প্রথম ম্যাচ (৯ জুন): ইন্ডিয়া ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’
দ্বিতীয় ম্যাচ (১১ জুন): ইন্ডিয়া ‘এ’ বনাম আফগানিস্তান ‘এ’
তৃতীয় ম্যাচ (১৩ জুন): আফগানিস্তান ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’
চতুর্থ ম্যাচ (১৫ জুন): ইন্ডিয়া ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’
পঞ্চম ম্যাচ (১৭ জুন): ইন্ডিয়া ‘এ’ বনাম আফগানিস্তান ‘এ’
ষষ্ঠ ম্যাচ (১৯ জুন): আফগানিস্তান ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’
ফাইনাল (২১ জুন): ফাইনাল













