বড়সড় নাশকতার ছক? প্রজাতন্ত্র দিবসের আগেই জম্মু কাশ্মীরে যৌথ সেনা অভিযান, নিকেশ জইশ জঙ্গি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : প্রজাতন্ত্র দিবসের আগেই বড়সড় নাশকতার ছক বানচাল করে দিল ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। জম্মু কাশ্মীরে যৌথ বাহিনীর অভিযানে নিহত এক জইশ জঙ্গি। নিরাপত্তাবাহিনীর তরফে শুক্রবার জানানো হয়, কাঠুয়া জেলার বিলাওয়ারে যৌথ অভিযান চালায় জম্মু কাশ্মীর পুলিশ, সেনা এবং সিআরপিএফ। তাতেই নিকেশ হয় ওই জঙ্গি।

যৌথ অভিযানে (Indian Army) খতম জইশ জঙ্গি

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল, প্রজাতন্ত্র দিবসে নাশকতার ছক রয়েছে দেশে। দেশের নিরাপত্তা সংস্থাগুলিও এ সংক্রান্ত কিছু তথ্য পেয়েছে বলে জানা যাচ্ছে। তারপরেই নিরাপত্তার কড়াকড়ির সঙ্গে তল্লাশি অভিযান আরও জোরালো হয়। সেনা সূত্রে খবর, দিন দশেক আগে বিলাওয়ারে জঙ্গিদের গোপন আস্তানার খোঁজ মিলেছিল। শুক্রবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে চালানো হয় অভিযান।

Indian army big success in jammu and kashmir

দুই জঙ্গির আত্মগোপন করে থাকার খবর: এক জঙ্গি আত্মগোপন করে রয়েছে, এই খবর পাওয়া মাত্রই এলাকা ঘিরে ফেলা হয়। অন্যদিকে কিশ্তওয়ারের পাহাড়ি জঙ্গল এলাকাতেও চলছে সেনা (Indian Army) অভিযান। সেনা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গভীর জঙ্গলে ঢাকা এলাকায় সইফুল্লা এবং আদিল নামে দুই জঙ্গির আত্মগোপন করে থাকার খবর পাওয়া গিয়েছে। তারপর থেকেই শুরু হয় অভিযান।

আরও পড়ুন : এবার সরাসরি বিমানের সঙ্গে চলবে টক্কর, বন্দে ভারতের স্পিড নিয়ে নয়া লক্ষ্যমাত্রা রেলের

গোপন ডেরার হদিশ: জানা গিয়েছে, তল্লাশি অভিযানে জঙ্গিদের এক গোপন ডেরার হদিশ মেলে সেনাবাহিনীর। প্রায় ১২ হাজার ফুট উচ্চতায় বাঙ্কারের হদিশ মেলে বলে খবর। সেই গোপন ডেরা থেকে প্রচুর কাঁচা সবজি ম্যাগি, রান্নার সরঞ্জামও উদ্ধার হয়।

আরও পড়ুন: সিগন্যাল ভাঙলেই মোটা জরিমানা, আড়াই কোটি খরচে শহরের রাস্তায় বসছে অতন্দ্র ‘প্রহরী’

সেনার সন্দেহ, অনেকদিন ধরেই ওই ডেরায় লুকিয়ে ছিল জঙ্গিরা। স্থানীয়দের কারোর সহযোগিতা ছাড়া ওই জায়গায় বাঙ্কার বানানো এবং এত খাবার মজুদ করা সম্ভব নয় বলেই মনে করছে সেনাবাহিনী।