কলকাতায় হয়েছে তৈরি! ভারতীয় নৌবাহিনী পাচ্ছে প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল

Published on:

Published on:

Indian Navy gets first next-generation offshore patrol vessel.
Follow

বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে ভারত। এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কলকাতায় অবস্থিত গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স তথা GRSE আগামী বুধবার (২০ মে) ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) জন্য নির্মিত প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল (NGOPV) লঞ্চ করবে। এই অত্যাধুনিক যুদ্ধজাহাজ দেশের সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। ইতিমধ্যেই এই অনুষ্ঠানটির জন্য পুরোদমে প্রস্তুতি চলছে। আধিকারিকদের মতে, এই জাহাজগুলিতে বিপুল পরিমাণ দেশীয় সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যা আত্মনির্ভর ভারত অভিযানকে আরও শক্তিশালী করবে। জানিয়ে রাখি যে, GRSE ভারতীয় নৌবাহিনীর জন্য মোট ৪ টি এই ধরণের অত্যাধুনিক NGOPV যুদ্ধজাহাজ নির্মাণ করছে।

ভারতীয় নৌবাহিনী (Indian Navy) পাচ্ছে প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল:

ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বৎসায়ন প্রধান অতিথি হবেন: উল্লেখ্য যে, ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ অফ নেভাল স্টাফ, ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বৎসায়ন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং তাঁর স্ত্রী সরিতা বৎসায়ন যুদ্ধজাহাজটির উদ্বোধন করবেন বলেও জানা গিয়েছে।

Indian Navy gets first next-generation offshore patrol vessel.

নতুন NGOPV-গুলি হবে আরও শক্তিশালী: মূলত, নতুন NGOPV-গুলি পুরনো OPV জাহাজগুলির চেয়ে আকারে বড়, আরও শক্তিশালী এবং দীর্ঘ পরিসরে চলাচল করতে সক্ষম হবে। এগুলি প্রায় ১১৩ মিটার লম্বা, ১৪.৬ মিটার চওড়া এবং প্রায় ৩,০০০ টন ওজনের। এই যুদ্ধজাহাজগুলি সর্বোচ্চ ২৩ নট পর্যন্ত গতি অর্জন করতে পারবে এবং ১৪ নট গতিতে ৮,৫০০ নটিক্যাল মাইল পর্যন্ত সফর করতে পারবে। এছাড়াও,নাএই জাহাজগুলিতে ২৪ জন আধিকারিক এবং ১০০ জনেরও বেশি নৌসেনা থাকবেন। NGOPV-গুলি একাধিক ভূমিকা পালন করতে সক্ষম। এগুলি উপকূলীয় নিরাপত্তা থেকে শুরু করে সামুদ্রিক নজরদারি, অ্যান্টি পাইরেসি অপারেশন সহ স্পেশাল অপারেশন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং মানবিক সহায়তার মতো একাধিক গুরুত্বপূর্ণ মিশনে ব্যবহৃত হবে।

আরও পড়ুন: গম্ভীরের ওপরেই নির্ভর করছে সূর্যকুমারের ভবিষ্যৎ! বদলানো হবে T20 দলের অধিনায়ক? মিলল আপডেট

অনুপ্রবেশ বিরোধী অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: এছাড়াও, এই যুদ্ধজাহাজগুলি সামুদ্রিক চোরাচালান প্রতিরোধ, অনুপ্রবেশ বিরোধী অভিযান, দুর্যোগে ত্রাণ এবং নন-কমব্যাট ইভকিউশন অপারেশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও, প্রয়োজনে এগুলিকে হাসপাতাল এবং কমিউনিকেশন ইন্টেলিজেন্স (COMINT) প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন: ৬২,০০০-এরও বেশি দর্শক, ড্র হল কলকাতা ডার্বি! ISL জয়ের দৌড়ে এগিয়ে রইল ইস্টবেঙ্গল

GRSE এর আগেও অফশোর পেট্রোল ভেসেল নির্মাণ করেছে: জানিয়ে রাখি যে, GRSE পূর্বে ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জন্য বেশ কয়েকটি অফশোর পেট্রোল ভেসেল নির্মাণ করেছে। ২০১৪ সালে মরিশাসে সরবরাহ করা MCGS ব্যারাকুডা ছিল ভারতের প্রথম রফতানি করা যুদ্ধজাহাজ। GRSE তার নিজস্ব ডিজাইন প্রচেষ্টার জন্য প্রতিরক্ষা মন্ত্রীর তরফে শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করে।