বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপূজোয় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এবার বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেলের হাওড়া ডিভিশন (Indian Railways)। যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সহজ করতে আগামী ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত ১২ টি অতিরিক্ত ই এম ইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে পুজোর রাত গুলিতে, হাওড়া, ব্যান্ডেল, তারকেশ্বর, চন্দনপুর, নৈহাটি ও বর্ধমান রুটে চলবে এই বিশেষ ট্রেনগুলি। রেল সূত্রে খবর, যাত্রীদের সুবিধার জন্য প্রতিটি স্টেশনেই এই ট্রেনগুলির স্টপেজ থাকবে।
পুজোয় হাওড়া ডিভিশনে ১২টি স্পেশাল ট্রেন (Indian Railways)
ভারতীয় রেল (Indian Railways) সূত্রে জানা গিয়েছে হাওড়া থেকে ব্যান্ডেল হয়ে ডানকুনি ও বর্ধমান পর্যন্ত এই বিশেষ ট্রেন গুলি চলাচল করবে (Indian Railways)। পাশাপাশি হাওড়া-ব্যান্ডেল, শ্রীরামপুর-তারকেশ্বর, ব্যান্ডেল-নৈহাটি ও হাওড়া -চন্দন নগর রুটে অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মূলত রাতের দিকে যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: পাহাড়, জঙ্গল আর কাঞ্চনজঙ্ঘা! পুজোয় দার্জিলিংয়ের এই অচেনা গ্রাম ঘুরে দেখুন
হাওড়া থেকে ব্যান্ডেল হয়ে বর্ধমানগামী বিশেষ ট্রেনটি রাত ১২টা ৪৫ মিনিটে ছাড়বে। ট্রেনটি ভোর ৩টে ১০ মিনিটে বর্ধমানে পৌঁছবে। অন্যদিকে, ডানকুনি হয়ে বর্ধমানগামী বিশেষ ট্রেনটি হাওড়া থেকে রাত ১টা ১৫ মিনিটে ছেড়ে ভোর ৩টে ২০ মিনিটে গন্তব্যে পৌঁছবে।
হাওড়া-ব্যান্ডেল স্পেশাল ট্রেনটি রাত ১টায় হাওড়া থেকে ছেড়ে রাত ২টো ৫ মিনিটে ব্যান্ডেলে পৌঁছবে। শ্রীরামপুর থেকে তারকেশ্বরগামী বিশেষ ট্রেনটি ছাড়বে রাত ১২টা ৩০ মিনিটে। পুজোর দিনগুলিতে কয়েকটি লোকাল ট্রেনের সময়সূচি ও যাত্রাপথেও পরিবর্তন করা হয়েছে। ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত ৬৩৫০১ নম্বর হাওড়া-বর্ধমান মেমু লোকালটি হাওড়া থেকে রাত ১টা ৩০ মিনিটে ছাড়বে।
৩৭৭৩১ নম্বর ব্যান্ডেল-মেমারি ইএমইউ লোকালকে বর্ধমান পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। এই ট্রেনটি রাত ১০টা ২৫ মিনিটে বর্ধমানে পৌঁছবে। একইভাবে, ৩৭৭৩২ নম্বর মেমারি-হাওড়া লোকালটি মেমারির পরিবর্তে বর্ধমান থেকে যাত্রা শুরু করবে। ট্রেনটি রাত ১০টা ৪০ মিনিটে বর্ধমান থেকে ছেড়ে রাত ১২টা ১০ মিনিটে ব্যান্ডেলে পৌঁছবে।
হাওড়া ডিভিশন জানিয়েছে, ১৮, ১৯, ২০, ২১ ও ২৫ অক্টোবর এবং ৮ নভেম্বর নির্দিষ্ট সময় পর্যন্ত সমস্ত ইএমইউ লোকাল ট্রেন রবিবারের সময়সূচি মেনে চলবে। ওই দিনগুলিতে দুপুর ৩টে পর্যন্ত ট্রেনগুলি ছাড়ার স্টেশন থেকে রবিবারের সূচি অনুযায়ী চলবে। দুপুর ৩টের পর থেকে ফের স্বাভাবিক সময়সূচি অনুসরণ করা হবে (Indian Railways)।














