যাত্রী ভোগান্তি কমাতে শিয়ালদহ ডিভিশনে নতুন ট্রেন চালুর সিদ্ধান্ত, জানুন সময়সূচি

Published on:

Published on:

Indian Railways will operate a dozen trains for the convenience of passengers
Follow

বাংলা হান্ট ডেস্ক: নিত্যযাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ শিয়ালদা ডিভিশনে এবার অতিরিক্ত ট্রেন (Indian Railways)পরিষেবা পাওয়া যাবে। সূত্রের খবর ১৩ মে থেকে আমঘাটা ও কৃষ্ণনগর লাইনে অতিরিক্ত দুটি ট্রেন চলবে। এই ট্রেন চলাচল করার ফলে, যাত্রীদের যাতায়াত ব্যবস্থা অনেকটা সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। এক নজরে দেখে নিন এই ট্রেনে সময়সূচী।

নিত্যযাত্রীদের স্বস্তি দিতে শিয়ালদহ ডিভিশনে চালু হচ্ছে নতুন ট্রেন (Indian Railways)

৩১৮৮৭ কৃষ্ণনগর-আমঘাটা থেকে ভোর ৫টা ২০ মিনিটে ছাড়বে। ৩১৮৮৮ আমঘাটা-কৃষ্ণনগর: ভোর ৫টা ৪৩ মিনিটে ছাড়বে। এছাড়াও ৩১৮৮৯ কৃষ্ণনগর-আমঘাটা: রাত ১০টা ১৫ মিনিটে ছাড়বে। ৩১৮৯০ আমঘাটা-কৃষ্ণনগর: রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে (Indian Railways)।

Indian Railways a new train is being introduced in the sealdah division

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের ফল আজ, অনলাইনে কীভাবে চেক করবেন জেনে নিন

পাশাপাশি রেলপথে শিয়ালদহ থেকে লালগোলার দূরত্ব প্রায় ২২০ কিলোমিটার, সময় লাগে প্রায় ৫ ঘণ্টা। এই দীর্ঘ যাত্রায় যাত্রীদের শৌচাগারের প্রয়োজন হয়। সেই চাহিদার কথা মাথায় রেখেই ১৪ মে থেকে শিয়ালদহ-লালগোলা শাখায় অতিরিক্ত একটি MEMU রেক চালু করা হচ্ছে।

অপরদিকে, ৬৩১১১ শিয়ালদহ-রানাঘাট MEMU প্যাসেঞ্জার চালু হয়েছে। একই সঙ্গে রানাঘাট-লালগোলা শাখাতেও MEMU পরিষেবার সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।

এমনকি শিয়ালদহ ডিআরএম রাজীব সাক্সেনা এই বিষয়ে জানিয়েছেন, যাত্রীদের জন্য আরও স্বাস্থ্যকর ও সুবিধাজনক পরিষেবা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা একদিকে যেমন সুবিধাজনক হল। অপরদিকে মায়াপুরের ব্যবসা উন্নতি হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।