বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন (Indian Railways)। এছাড়া এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য মানুষ সাধারণত ট্রেনে করে যাতায়াত করতে ভালোবাসেন। কারণ এতে কম খরচে অল্প সময়ের মধ্যে যাতায়াত করা সম্ভব হয়। তবে ট্রেনে ভ্রমণকারী মানুষেরা অনেকেই আইআরসিটিসি অটো আপগ্রেশন নিয়মের কথা জানেন না। এটি একটি এমন নিয়ম যার আওতায় যে কোন ব্যক্তি স্লিপার ক্লাসের টিকিটে উচু ক্লাসে আপগ্ৰেড হতে পারে তাও আবার অটোমেটিক ভাবে। কিভাবে সেটি সম্ভব তা আজকে প্রতিবেদনা বলা হল।
স্লিপার টিকিটে AC কোচে ভ্রমণ সম্ভব, অতিরিক্ত টাকা লাগবে না (Indian Railways)
কোন ব্যক্তি এক্সট্যান্ট কর্মস্থানে যাওয়ার সময় যদি স্লিপার বা থার্ড এসি টিকিট বুকিং করে। কিন্তু সফরের সময় সেকেন্ড এসি বা ফার্স্ট এসিতে সিট পেয়ে যায় তাও আবার একেবারে স্লিপার ক্লাসের টিকিটের খরচে তাহলে তো কোন কথাই নেই। কিভাবে এটি সম্ভব তা জেনে নিন (Indian Railways)। অতো আপগ্ৰেড হল এমন একটি সুবিধা যেখানে যেকোনো ব্যক্তি নিচু ক্লাসের একটি কনফার্ম টিকিট বুক করে কোন কারনে যদি এসে ক্লাসের সেট খালি থাকে তাহলে রেলওয়ে কোন অতিরিক্ত খরচ ছাড়াই সেই স্লিপার ক্লাসের সিট এ সি ক্লাসে আপগ্রেড করতে পারেন। এর জন্য যাত্রীকে অতিরিক্ত কোন খরচ বহন করতে হবে না।

আরও পড়ুন: দু’দিন আগে বেড়েছে টাকা, এবার লক্ষ্মীর ভাণ্ডারে বদলে গেল নিয়ম, বাড়ছে সুবিধা
কিভাবে এই সুবিধা পাবেন?
এর জন্য আপনাকে আইআরসিটিসি থেকে টিকিট বুকিং করার সময় অটো আপগ্রেড অপশনটি বেছে নিতে হবে। এটি না করলে পরিষেবা পাওয়া যাবে না। তবে এরপর পুরোটাই ভাগ্য। কারণ বহু সময় অনেক যাত্রী এই সুবিধা পেয়ে থাকেন।
কোন কোন ক্ষেত্রে যাত্রীরা অটো আপগ্ৰেডের সুবিধা পাবেন?
যাত্রীর টিকিট কনফার্ম থাকতে হবে।
টিকিট বুকিং করার সময় ‘Consider for Auto Upgradation’ অপশনটি বেছে নিতে হবে।
ট্রেনের উপরের ক্লাসের সিটও খালি থাকতে হবে।
টিকিট বুকিং করার সময় যদি এই অপশন আনচেক করে রাখেন, তাহলে আপনি অটো আপগ্রেডের সুবিধা পাবেন না।
কোন ক্লাসে অটো আপগ্রেড করা হয়?
রেলওয়ে সাধারণত টিকিটগুলিকে একটি ক্লাস উপরে আপগ্রেড করে, যেমন:
স্লিপার (SL) – থার্ড এসি (3AC)
থার্ড এসি (3AC) – সেকেন্ড এসি (2AC)
দ্বিতীয় এসি (2AC) – প্রথম এসি (1AC)
তবে, ফার্স্ট এসিতে আপগ্রেড করা বিরল। কারণ এর আসন সীমিত।
অটো আপগ্রেড হলে কী কী পরিবর্তন হয়?
আসন বিভাগ পরিবর্তন হয়। ভাড়া আগের মতোই থাকবে।ট্রেন এবং কোচের অন্যান্য সুযোগ-সুবিধা আরও ভালো। তবে, যাত্রী যে পছন্দসই কোচ বা আসন নম্বর পাবেন তার কোনও নিশ্চয়তা নেই (Indian Railways)।












