ভিড় সামলাতে শিয়ালদা ডিভিশনে বাড়তি ট্রেন, প্রকাশ্যে এল সময়সূচি ও রুট

Published on:

Published on:

Indian Railways additional trains announced for sealdah division know the time table
Follow

বাংলা হান্ট ডেস্ক: নিত্যযাত্রীদের জন্য রয়েছে সুখবর। শিয়ালদহ রুটে বকরি ইদ উপলক্ষে চালু হতে চলেছে অতিরিক্ত ট্রেন (Indian Railways)। পূর্ব রেলের তরফ থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর শিয়ালদহ লালগোলা শাখার যাত্রীদের ভিড় সামাল দিতেই বেশ কিছু স্পেশাল লোকাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এই অতিরিক্ত ট্রেনগুলোই চলাচল করার ফলে যাত্রীদের ভিড় সামাল দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে। জেনে নিন এই ট্রেনগুলি সময়সূচী।

শিয়ালদা ডিভিশনে বাড়তি ট্রেন প্রকাশ্যে রুট ও সময়সূচি (Indian Railways)

আসন্ন বকরি ইদ উপলক্ষে শিয়ালদহ রুটে যাত্রীদের কথা মাথায় রেখে অতিরিক্ত ট্রেন চালানো সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এই অতিরিক্ত ট্রেনগুলি শিয়ালদহ লালগোলা শাখার যাত্রীদের জন্য চালানো হবে। এক নজরে দেখে নিন এই ট্রেনগুলোই সময়সূচী (Indian Railways)।

Indian Railways additional trains announced for sealdah division know the time table

আরও পড়ুন: মুখরোচক সেদ্ধ চিকেন ভর্তা হতে পারে গরমের সেরা ফুড অপশন, জানুন সহজ রেসিপি

বকরি ইদ উপলক্ষে স্পেশাল ট্রেন

•০৩১১৯ শিয়ালদা – লালগোলা আপ EMU স্পেশাল ট্রেনটি ২৫.৫.২০২৬ এবং ২৬.৫.২০২৬ তারিখে শিয়ালদা থেকে ১৫:২০ ঘটিকায় ছেড়ে লালগোলায় ২০:২০ ঘটিকায় পৌঁছবে।
•০৩১২১ শিয়ালদা – লালগোলা আপ EMU স্পেশাল ট্রেনটি ২৭.৫.২০২৬ তারিখে শিয়ালদা থেকে ১১:৫৫ ঘটিকায় ছেড়ে লালগোলায় ১৬:৫৫ ঘটিকায় পৌঁছবে।
•০৩১৫৩ রানাঘাট – লালগোলা আপ EMU স্পেশাল ট্রেনটি ২৯.৫.২০২৬ তারিখে রানাঘাট থেকে ০৯:৫০ ঘটিকায় ছেড়ে লালগোলায় ১২:৫০ ঘটিকায় পৌঁছবে।
•০৩১২০ লালগোলা – শিয়ালদা ডাউন EMU স্পেশাল ট্রেনটি ২৬.৫.২০২৬ এবং ২৭.৫.২০২৬ তারিখে লালগোলা থেকে ০৪:৫০ ঘটিকায় ছেড়ে শিয়ালদায় ০৯:৫৫ ঘটিকায় পৌঁছবে।
•০৩১৫৪ লালগোলা – রানাঘাট ডাউন EMU স্পেশাল ট্রেনটি ২৭.৫.২০২৬ তারিখে লালগোলা থেকে ১৭:৪৫ ঘটিকায় ছেড়ে রানাঘাটে ২১:০২ ঘটিকায় পৌঁছবে।
•০৩১২২ লালগোলা – শিয়ালদা ডাউন EMU স্পেশাল ট্রেনটি ২৯.৫.২০২৬ তারিখে লালগোলা থেকে ১৪:১৫ ঘটিকায় ছেড়ে শিয়ালদায় ১৯:১০ ঘটিকায় পৌঁছবে।

এই সমস্ত স্পেশাল ট্রেনগুলি যাত্রাপথের প্রতিটি স্টেশনে থামবে। এছাড়াও ২৪ মে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট পরীক্ষা ও সিভিল সার্ভিস পরীক্ষা উপলক্ষে যাত্রীয় পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে অতিরিক্ত ক্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও সমস্ত এসি ইএমইউ লোকাল ট্রেন গুলি রবিবার সময়সূচী মেনেই চলবে। আর ২৪ তারিখ নিম্নলিখিত এসিপিএম লোকাল ট্রেন গুলি চলাচল করবে, যার মধ্যে থাকছে 31638/31637 রানাঘাট – শিয়ালদা – রানাঘাট এসি ইএমইউ লোকাল। ও 31847/31848 শিয়ালদহ – কৃষ্ণনগর – শিয়ালদহ এসি ইএমইউ লোকাল (Indian Railways)।