বাংলা হান্ট ডেস্ক: এবার পুজোর মরশুমে শিয়ালদহ ডিভিশনে সারারাত ট্রেন চলবে (Indian Railways)। যার ফলে বারোটার টাইম গণ্ডি বের হলেও দর্শনার্থীদের জন্য চিন্তা আর থাকছে না। কারণ স্বস্তিকা কে নবমী পর্যন্ত সারা রাত নাইট সার্ভিস শিয়ালদহ ডিভিশন। মেন লাইন,বনগাঁ লাইন, হাসনাবাদ সেকশন,বারুইপুর, বজবজ, ডায়মন্ড হারবার সেকশনে মিলবে এই পরিষেবা।
রানাঘাট-বনগাঁ লাইনে বাড়তি ট্রেন পুজোয় (Indian Railways)
রেলের তরফে জানানো হয়েছে, পুজোর সময় বহু দর্শনার্থী কলকাতার পুজো দেখার উদ্দেশে সন্ধ্যে থেকে কলকাতামুখী হন। সেই যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত স্পেশাল ট্রেন তো নামানো হয়েছেই। এছাড়াও, মধ্যরাতেও ট্রেন চালানো হচ্ছে।
০৩১৫২ রানাঘাট-নৈহাটি পুজো স্পেশাল- রাত ১১টা ৪৫-এ ট্রেনটি ছাড়বে রানাঘাট থেকে, সেটি নৈহাটি পৌঁছবে রাত ১২টা ২০ মিনিটে।
০৩১৬২ রানাঘাট-শিয়ালদা পুজো স্পেশাল রানাঘাট থেকে ছাড়বে ১টা বেজে ১৫ মিনিটে। সেটি শিয়ালদা পৌঁছবে ২টো ৫৩ মিনিটে।

আরও পড়ুন: কৃষ্ণনগর শাখায় যাত্রীদের সুখবর, পুজো থেকে চলবে ২টি নতুন ট্রেন
কল্যাণী থেকে শিয়ালদা
০৩১৬৪ কল্যাণী-শিয়ালদা পুজো স্পেশাল ট্রেনটি রাত ১০টা ৩৫ মিনিটে কল্যাণী স্টেশন থেকে ছেড়ে রাত ১১টা ৪৮ মিনিটে শিয়ালদা পৌঁছবে।
০৩১৬৬ কল্যাণী-শিয়ালদা পুজো স্পেশাল ট্রেনটি রাত ১টা ৩৫ মিনিটে কল্যাণী স্টেশন থেকে ছেড়ে রাত ২টো ৫৫ মিনিটে শিয়ালদা পৌঁছবে।
০৩১৬৮ কল্যাণী-শিয়ালদা পুজো স্পেশাল ট্রেনটি রাত ২টা ২৫ মিনিটে কল্যাণী স্টেশন থেকে ছেড়ে ভোর রাত ৩টে ৪০ মিনিটে শিয়ালদা পৌঁছবে।
বনগাঁ থেকে শিয়ালদা
০৩১৭২ বারাসত-শিয়ালদা পুজো স্পেশাল ট্রেনটি রাত ১২টা ২৮ মিনিটে বারাসত থেকে ছেড়ে ১টা বেজে ১২ মিনিটে শিয়ালদা স্টেশনে পৌঁছবে।
০৩১৭৪ বনগাঁ- শিয়ালদা পুজো স্পেশাল ট্রেনটি রাত ২টো ৩০ মিনিটে বনগাঁ স্টেশন থেকে ছেড়ে ভোর ৪টে ৩০ মিনিটে শিয়ালদা স্টেশনে পৌঁছবে (Indian Railways)।














