বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে পূর্ব রেল কর্তৃপক্ষের তরফ থেকে নেওয়া হল এক অভিনব সিদ্ধান্ত। পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে ও গ্রীষ্মকালীন যাত্রীদের চাপ সামাল দিতে মালদহ টাউন ও উধনার মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল কর্তৃপক্ষ (Indian Railways)। জেনে নিন এই ট্রেনে সময়সূচী।
ভোটের মুখে বড় ঘোষণা মালদহ-উধনা স্পেশাল ট্রেন, সময়সূচি জানুন (Indian Railways)
সূত্রের খবর, ট্রেন নাম্বার ০৯০৩৩ উধনা-মালদহ টাউন স্পেশাল ট্রেনটি প্রতি বৃহস্পতিবার রাত ১১টা সময় উধনা থেকে ছাড়বে। ট্রেনটি তৃতীয় দিনে সকাল ১১টা নাগাদ মালদহ টাউনে পৌঁছাবে। পাশাপাশি ৯ এপ্রিল থেকে ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত মোট ১৬টি ট্রিপে চলবে এই ট্রেন (Indian Railways)।

আরও পড়ুন: খাস্তা না হয়ে নরম হয়ে যাচ্ছে মাছ? এই ট্রিক জানলে একেবারে মুচমুচে হবে
এছাড়াও ট্রেন নাম্বার ০৯০৩৪ মালদহ টাউন-উধনা স্পেশাল ট্রেনটি প্রতি রবিবার সকাল ৯:৩০ মিনিটে মালদহ টাউন থেকে ছেড়ে তৃতীয় দিনে রাত ১:২০ মিনিটে উধনায় পৌঁছাবে। ১২ এপ্রিল থেকে ২৬ জুলাই পর্যন্ত মোট ১৬টি ট্রিপে চলবে এই ট্রেন। তবে যাত্রা পথে ট্রেনটি পূর্ব রেলের অধিনস্থ নিউ ফারাক্কা, বারহারওয়া, সাহেবগঞ্জ, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর এবং অভাইপুর স্টেশনে উভয় দিকেই ট্রেনটির নির্ধারিত স্টপেজ থাকবে।
পাশাপাশি অন্যান্য রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে ট্রেনটি। গ্রীষ্মকালীন এই ট্রেনে করে বিশেষত ভোটের আবহে বাড়ি ফেরার ক্ষেত্রে স্বস্তি মিলবে রেলযাত্রী ও পরিযায়ী শ্রমিকদের বলে সমস্যার সমাধান হবে বলে অনেকেই মনে করছেন।
এই বিষয়ে মালদহ রেল ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, যাত্রীদের সুবিধার জন্য ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীততাপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা রাখা হয়েছে (Indian Railways)।













