মাত্র ২৮ মিনিটেই অভিযোগের নিস্পত্তি, যাত্রী পরিষেবায় বড় মাইলফলক অর্জন পূর্ব রেলের

Published on:

Published on:

Indian Railways relief during summer vacation 908 special trains announced
Follow

বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের সুবিধার জন্য নানান পরিষেবা দিয়ে থাকে ভারতীয় রেল (Indian Railways)। তবে অভিযোগও কম থাকে না যাত্রীদের। সেইসব অভিযোগ প্রতিকারের ক্ষেত্রে এবার বড় মাইলফলক অর্জন করল পূর্ব রেল। ২০২৫-২৬ অর্থবর্ষে রেল মদত প্ল্যাটফর্মে যাত্রীদের সমস্যার সমাধানের ক্ষেত্রে পূর্ব রেল বড় সাফল্য পেয়েছে।

বড় সাফল্য অর্জন করল ভারতীয় রেল (Indian Railways)

অভিযোগ নিস্পত্তির গড় সময় কমিয়ে মাত্র ২৮ মিনিটে নিয়ে আসা হয়েছে রেলের তরফে। এর প্রভাব পড়েছে যাত্রীদের পরিষেবাতেও। প্রায় ৫২.৭৯ শতাংশ যাত্রী অভিযোগ নিস্পত্তির পর ভালো প্রতিক্রিয়া দিয়েছে। গত অর্থবছরের তুলনায় অভিযোগের সংখ্যাও কমেছে ১.৭৯ শতাংশ।

Indian railways big success in rail madat app

কোন কোন বিষয়ে সাফল্য: পরিচ্ছন্নতা থেকে জল, ক্যাটারিংয়ের মতো বিষয়গুলিতে পূর্ব রেল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষগুলিতে ২৪×৭ নজরদারি এবং রিয়েল টাইম এসক্যালেশন মেকানিজম বা দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা কার্যকর হয়েছে।

আরও পড়ুন : দুপুরের মধ্যেই স্টক শেষ, খালি হাতেই ফিরলেন অনেকে, ফের কবে খুলবে মদের দোকান?

কী জানাল রেল: পূর্ব রেলের (Indian Railways) মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, যাত্রীরাই পূর্ব রেলের প্রতি কাজের কেন্দ্রবিন্দু। কর্মীদের নিরন্তর প্রচেষ্টার ফলেই রেল মদতে অভিযোগ নিস্পত্তির সময় কমে এসেছে।

আরও পড়ুন : সংখ্যায় কম হয়েও পুরুষদের থেকে ভোটদানে এগিয়ে মহিলারা, কোন কেন্দ্রে কত ভোট পড়ল প্রথম দফায়?

প্রসঙ্গত, এতদিন বিভিন্ন প্রয়োজনের জন্য বিভিন্ন অ্যাপ ছিল রেলের। কিন্তু এতগুলি অ্যাপ সামলাতে গিয়ে ঝক্কিও কম পোহাতে হত না। তাই ‘রেল ওয়ান’ অ্যাপেই মিলবে যাবতীয় সমস্যার সমাধান।