পুজোর ট্রেনের টিকিট নিয়ে বড় আপডেট! কলকাতা-NJP বুকিং কবে, জানুন

Published on:

Published on:

Indian Railways booking dates for NJP tickets for the shasthi-dashami period
Follow

বাংলা হান্ট ডেস্ক: হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরে আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো মূলত পর্ব শুরু হচ্ছে ১৭ অক্টোবর। যা চলবে ২১ অক্টোবর পর্যন্ত। ফলে ১২ থেকে ১৭ অক্টোবরে মধ্যে শিলিগুড়ি থেকে কলকাতা কিংবা কলকাতা থেকে শিলিগুড়ি যাতায়াতের ট্রেনগুলি (Indian Railways) যাত্রীদের চাপ থাকবে চোখে পড়ার মতন। বিশেষ করে পুজোর আগে বাড়ি ফেরার জন্যই কয়েকদিন কনফার্ম টিকিট পাওয়ার জন্য রীতিমত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যাত্রীদের মধ্যে। তাই যারা এই সময় যাত্রা করতে চাইছেন তাদের জন্য এখন থেকেই বুকিং এর নির্দিষ্ট দিন জানা অত্যন্ত জরুরী।

ষষ্ঠী-দশমীর NJP টিকিট কবে দেখে নিন বুকিং ডেট (Indian Railways)

তাই ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১২ থেকে ১৭ই অক্টোবর যাত্রা করার জন্য ১৩ ই আগস্ট থেকে ট্রেনের টিকিট বুকিং করা যাবে। পাশাপাশি রেলের বিভিন্ন বুকিং কাউন্টার কিংবা অনলাইন প্লাটফর্মের মাধ্যমে এই টিকিটগুলি কাটা যাবে (Indian Railways)। শিলিগুড়ি থেকে কলকাতার ক্ষেত্রে যাত্রীদের পছন্দের তালিকা থাকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তিস্তা তোর্সা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, দার্জিলিং মেল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও পদাতিক এক্সপ্রেস এর মত ট্রেনগুলি।

Indian Railways booking dates for NJP tickets for the shasthi-dashami period

আরও পড়ুন: বালেশ্বরে নন-ইন্টারলকিং কাজ, বাতিল বহু ট্রেন! যাত্রার আগে দেখুন তালিকা

এছাড়াও বর্তমানে বন্দে ভারত যাত্রীদের অন্যতম জনপ্রিয় ট্রেন হয়ে উঠেছে। যদিও তুলনামূলকভাবে এই ট্রেনটির ভাড়া অন্যান্য ট্রেনগুলোর তুলনায় একটু বেশি। ধাঁধার ক্ষেত্রে ট্রেন ভেদে বেশ কিছুটা পার্থক্যও রয়েছে। জেনে নিন সেই বিষয়ে তথ্য।

অধিকাংশ ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া মোটামুটি ৩৪৫ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে। থ্রি-টায়ার এসি-র ভাড়া প্রায় ৮০০ থেকে ১০০০ টাকা, টু-টায়ার এসি-র ভাড়া ১৩০০ থেকে ১৫০০ টাকা এবং ফার্স্ট এসি-র ভাড়া প্রায় ২২০০ থেকে ২৫০০ টাকার মধ্যে পড়ে।

এছাড়াও বিবেক এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, অমৃত ভারত, গুয়াহাটি–বেঙ্গালুরু এক্সপ্রেস-সহ আরও বেশ কিছু ট্রেনেও যাত্রীরা কলকাতা ও উত্তরবঙ্গের মধ্যে যাতায়াত করেন। তবে পুজোর সময় প্রতি বছরই যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে বিশেষ ট্রেন চালানো হয়। তবে এই বছরের পুজোর জন্য স্পেশাল ট্রেন এর বিষয়ে এখনো কিছু জানানো হয়নি (Indian Railways)।