আরও কড়া রেল কর্তৃপক্ষ, কোন ধরণের বিজ্ঞাপন দেওয়া যাবে না ট্রেনে? প্রকাশ্যে এল তালিকা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : প্রতিদিন বহু যাত্রী সফর করে থাকেন ট্রেনে। বিভিন্ন বয়সের যাত্রীরা গণপরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকেন ভারতীয় রেলকে (Indian Railways)। আর ট্রেনের কামরার ভেতরে বা স্টেশনে চত্বরে নানান অশালীন বিজ্ঞাপন বহু সময়ই অনেকের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। দৃশ্য দূষণের অভিযোগও ওঠে এহেন বিজ্ঞাপন নিয়ে। অবশেষে এ বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে রেল।

বিজ্ঞাপন নিয়ে কড়া পদক্ষেপ রেলের (Indian Railways)

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি রাজ্যসভায় কিছু তথ্য দিয়েছেন এ বিষয়ে। তিনি জানান, নন ফেয়ার রেভিনিউ বাড়াতে বিজ্ঞাপন এবং ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আয় করে থাকে ভারতীয় রেল। মূলত দুই উপায়ে হয় এই আয়। স্টেশনের বিভিন্ন এলাকায় আউট অফ হোম বিজ্ঞাপনের পাশাপাশি রেল ডিসপ্লে নেটওয়ার্ক পলিসির মাধ্যমে স্টেশন চত্বর এবং তার আশেপাশে ডিজিটাল স্ক্রিন এবং ডিসপ্লে সিস্টেমে দেখানো হয় বিজ্ঞাপন।

Indian Railways clarified about advertisement types

বিজ্ঞাপন থেকে আয়: এর পাশাপাশি ট্রেনের কামরার ভেতরে এবং বাইরেও বিজ্ঞাপন ব্যবহার করা হয়। এই সমস্ত বিজ্ঞাপন থেকে পাওয়া আয় ‘Sundry Revenue’ এর অংশ হিসেবে দেখা হয়। রেলের বার্ষিক পরিসংখ্যান রিপোর্টে এর বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়। জানা যাচ্ছে, সব বিজ্ঞাপনের চুক্তি দেওয়া হয় রেলের Indian Railways E-Procurement System পোর্টালের ই নিলামের মাধ্যমে। এছাড়া Commercial Earnings এবং Non Fare Revenue পলিসির মাধ্যমে বিডার নির্বাচন করা হয়।

আরও পড়ুন : আজকের রাশিফল ৩১ মার্চ, পারিবারিক জীবনে সুখের জোয়ার এই চার রাশির

কীভাবে ঠিক হয় বিজ্ঞাপন: উল্লেখ্য, ট্রেনে কোনও বিজ্ঞাপন দেওয়ার আগে অনুমতি নিতে হয়। সংশ্লিষ্ট রেল বিভাগের (Indian Railways) ডিভিশনাল অথরিটির অনুমোদন এক্ষেত্রে বাধ্যতামূলক। রেলের আইন অনুযায়ী, আপত্তিকর বা অশালীন বিজ্ঞাপন ট্রেনের ভেতরে বা বাইরে প্রদর্শন করা যাবে না। এক্ষেত্রে স্পষ্ট কিছু নিষেধাজ্ঞা রয়েছে।

আরও পড়ুন : নিছক দুর্ঘটনা নয়, ‘খুন’ হয়েছেন রাহুল? বিষ্ফোরক দাবি সংগঠনের

রেলের নিয়ম অনুযায়ী, ট্রেনের ভেতরে বা বাইরে কিংবা স্টেশনে মদের বিজ্ঞাপন দেওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। যৌনতা নির্ভর, বিড়ি, সিগারেট সহ তামাকজাত পণ্যের বিজ্ঞাপন দেওয়া যাবে না। রেলের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে এমন কোনও পরিবহনের বিজ্ঞাপন দেওয়া যাবে না। রেল দুর্ঘটনায় পলিসি প্রদানকারী কোনও বেসরকারি বিমা সংস্থার বিজ্ঞাপন গ্রহণ করা হবে না।