সপ্তাহের প্রথম দিন অফিস টাইমে ধাক্কা, গোবরডাঙ্গায় সিগন্যাল বিভ্রাটে শিয়ালদহ–বনগাঁ রুটে সমস্যা

Published on:

Published on:

Indian Railways Commuters face problems during office hours delays due to signal glitch at Gobardanga
Follow

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের প্রথম দিনে রেল বিভ্রাট। এর ফলে শিয়ালদহ বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল (Indian Railways)। সোমবার সকাল থেকেই সিগনাল বিভ্রাটের বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একের পর এক ট্রেন।

অফিস টাইমে সমস্যায় যাত্রীরা, গোবর ডাঙ্গায় সিগন্যাল ত্রুটির জেরে দেরি (Indian Railways)

সপ্তাহের প্রথম দিনে কাজে বেরিয়ে যথারীতি দুর্ভোগের মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। তবে রেলের তরফ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে, গোবরডাঙ্গা স্টেশনের সিগনাল সমস্যার কারণেই এই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে (Indian Railways)।

পাশাপাশি জানা যাচ্ছে, আপ ও ডাউন ২ লাইনে ট্রেন থমকে দাঁড়িয়ে রয়েছে ।কখন এই পরিষেবা স্বাভাবিক হবে তা নিয়ে এখনো নিশ্চিন্তভাবে কিছু বলা হয়নি রেলের তরফ থেকে। তবে জানা গিয়েছে সমস্যার শুরু হয় সোমবার সকাল আটটার থেকে।

Indian Railways Commuters face problems during office hours delays due to signal glitch at Gobardanga

আরও পড়ুন: ভ্রমণে বাড়তি সুবিধা! উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ৩৫টি ট্রেনের গতি বাড়ানোয় স্বস্তি পাবেন যাত্রীরা

গোবরডাঙ্গা স্টেশনের সিগনাল পয়েন্ট বিকন হয়ে যায়। যার ফলে সিগনাল না পেয়ে একের পর এক প্রেম দাঁড়িয়ে পড়ে। যদিও প্রথমের দিকে কেন ট্রেন দাঁড়িয়ে যায় সেই বিষয়ে কোন কিছু জানা যায়নি। সপ্তাহের প্রথম দিন এমন অবস্থা হওয়ায় যথারীতি অসুবিধার সম্মুখীন হয়ে পড়েছে অফিস যাত্রী থেকে শুরু করে ছাত্র-ছাত্রী সকলেই।তবে নটা নাগাদ রেল সুত্রের খবর, সিগনাল পয়েন্ট বিকন হয়ে যাওয়ায়। যার ফলে শিয়ালদহ বনগাঁ শাখার আপ ও ডাউন লাইনে বিভিন্ন স্টেশনের দু দিক থেকেই ট্রেনগুলো দাঁড়িয়ে পড়ে। এর ফলে দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা।

এই ট্রেন আটকে থাকায় সকলেরই গন্তব্যে পৌঁছতে যথারীতি দেরি হচ্ছে। এমনিতেই শিয়ালদহ বনগাঁ শাখায় তুলনামূলক ট্রেনের সংখ্যা বরাবরই কম। নির্দিষ্ট সময় ছাড়া ফ্রেন্ড পাওয়া যায় না। তবে সপ্তাহের প্রথম দিন এমন অবস্থা হওয়ায় যথারীতি মরার উপর খাড়ার ঘা পড়েছে নিত্যযাত্রীদের ওপর। রেলের দাবি অনুযায়ী সকাল সাড়ে দশটা নাগাদ সিগনাল ঠিক করা হয়েছে। ধীরে ধীরে এবার ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে। তবে আগে থমকে থাকার ট্রেনগুলোই ছাড়া হবে। তারপরে নতুন ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে (Indian Railways)।