বাংলা হান্ট ডেস্ক: সামনেই আছে রংয়ের উৎসব। আর এই রঙের উৎসব কি ঘিরে দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে জানানো হল সুখবর (Indian Railways)। কারণ দোল উপলক্ষে দিঘায় মানুষ ঘুরতে আসেন। তাই তাদের কথা মাথায় রেখে এবার টানা ৯০ দিনের জন্য বাড়ানো হল দিঘা পাঁশকুড়া স্পেশাল ট্রেনের সময়সীমা।। রেলের এই সিদ্ধান্তে যথারীতি খুশি হয়েছে যাত্রীরা। জানা যায় চলতি বছরের ১৬ মে পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেনটি। জেনে নিন এই ট্রেনের সময়সূচী।
হোলিতে দিঘা যাত্রা সহজ হবে, ৯০ দিনের স্পেশ্যাল ট্রেন চালু (Indian Railways)
দিঘায় জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে এখানে পর্যাটকদের সংখ্যা চোখে পড়ার মতন বাড়তে শুরু করেছে। আর সামনেই যেহেতু দোল উৎসব। সেই কথা মাথায় রেখে এই অতিরিক্ত ট্রেন চালানোর কথা ভাবা হয়েছে। এর ফলে পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে (Indian Railways)। জেনে নিন এই অতিরিক্ত ট্রেনগুলি সময়সূচী।

আরও পড়ুন: কলকাতা থেকে মাত্র এক ঘন্টার যাত্রা, সাহিত্যিক স্মৃতিতে ভরা গ্রাম এখন দর্শনার্থীর প্রিয় গন্তব্য
০৮১১৭ আপ স্পেশ্যাল ট্রেনটি প্রতিদিন সকাল ৭টায় পাঁশকুড়া স্টেশন থেকে ছাড়ে। নির্ধারিত সময়ে সকাল ৯টা ২০ মিনিটে দিঘায় পৌঁছায়। সময়সূচি সকালবেলার যাত্রীদের জন্য বেশ সুবিধাজনক। জানা যায় অফিসযাত্রী ও পর্যটক দুই পক্ষই এই ট্রেন ব্যবহার করছেন।
অন্যদিকে ০৮১১৮ ডাউন স্পেশ্যাল ট্রেনটি সকাল সাড়ে ৯টায় দিঘা থেকে ছাড়ে। এটি সকাল ১১টা ৫০ মিনিটে পাঁশকুড়া পৌঁছায়। ফেরার সময়সূচিও যাত্রীদের কাছে সুবিধাজনক। এই স্পেশ্যাল ট্রেনটি একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়ায়। যার মধ্যে তমলুক, নন্দকুমার, নাচিন্দা, কাঁথি ও রামনগরে থামে ট্রেনটি।
ফলে শুধু দিঘা নয়, আশপাশের সমুদ্র উপকূলেও যাতায়াত সহজ হয়েছে। মন্দারমণি ও তাজপুরগামী পর্যটকরাও সুবিধা পাচ্ছেন। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারাও উপকৃত হচ্ছেন। উপকূলবর্তী অঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ আরও শক্তিশালী হয়েছে (Indian Railways)।












