বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে বয়স্ক মানুষ রয়েছেন। তাদেরকে নিয়ে কোথায় ঘুরতে (Travel) যাবেন ভেবে পাচ্ছেন না। দুদিনের ছুটি নিয়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে হলে ঘুরে আসতে পারে দেউলটি। এখানে গেলে পরে আপনি একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। অপরদিকে আপনি রূপনারায়ন নদীর দৃশ্য দেখতে পাবেন। পাশাপাশি আপনার বাড়ির বয়স্ক মানুষদেরও এই জায়গাটা ভীষণ ভালো লাগবে।
শহরের কাছে ঘুরে আসুন শরৎচন্দ্রের স্মৃতিতে মোড়ানো গ্রামে (Travel)
কলকাতা থেকে দেউলটির দূরত্ব প্রায় ৫০ থেকে ৫৫ কিলোমিটার। ট্রেনে করে যেতে হলে হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল ধরে দেউলটি নামতে হবে। অথবা বাসে করে গেলে, হাওড়া বা ধর্মতলা থেকে আপনি যেতে পারেন। এছাড়া নিজের গাড়িই থাকলে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে কোনা এক্সপ্রেসওয়ে ধরে শ্যামপুকুর রোডে ঢুকলে পৌঁছে যাবেন এখানে (Travel)।

আরও পড়ুন: চা তেতো হয়ে গেছে? ফেলে দেবেন না—এই সহজ টোটকায় মুহূর্তে ফিরবে আগের স্বাদ
এখানে গেলে পরে আপনি দেখতে পাবেন রূপনারায়ণ নদের তীর অবস্থিত শরৎচন্দ্রের বাড়ি। যা মূলত একটি পর্যটন কেন্দ্র। পাশাপাশি সেখানেও রয়েছে তাঁর ব্যবহৃত জিনিসপত্র। এবং তার লেখা ও জীবন কাহিনী সংরক্ষণ করা রয়েছে। এমনকি ঘুরে দেখতে পারেন রূপনারায়ণ নদীর ঘাট। বিকেলের আলোয় নদীর ধারে বসে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।
কোথায় থাকবেন এবং কি খাবেন?
এখানে থাকার জন্য আপনি ছোটখাটো হোটেল কিংবা লজ পেয়ে যাবেন। এছাড়াও বেশ কিছু হোমস্টে রয়েছে। এখানে একদিন থাকলে আপনি গ্রাম বাংলার পরিবেশ উপভোগ করতে পারবেন। তাছাড়া পরিবার নিয়ে আসলে আগের থেকে হোমস্টে বুকিং করে নেওয়া ভালো।
এখানে আসলে পরে আপনি একেবারে বাঙালিয়ানা খাবার পাবেন। পাশাপাশি এখান থেকে ধান নিয়ে মিষ্টির দোকানের রসগোল্লা বা সন্দেশ চেখে দেখতে ভুলবেন না। এখানকার রসগোল্লা কিন্তু কলকাতার মতো নয়। আলাদা স্বাদ রয়েছে। চাইলে শ্যামপুরে গিয়ে একটু বড় খাবারের দোকানও পেয়ে যাবেন (Travel)।












