বাংলা হান্ট ডেস্ক: এবার দিঘা ভ্রমণের যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ সামনেই আছে গরমকাল। এই সময় বহু মানুষই সপ্তাহ শেষে দুদিনের ছুটি কাটাতে দীঘায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। তবে ট্রেনের টিকিট না পাওয়ায় অনেকের সেই যাওয়া বাস্তবায়িত হয় না। কিন্তু এবার যাত্রীদের কথা মাথায় রেখে, দিঘাগামী অতিরিক্ত ছটি সামার স্পেশাল এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। এই অতিরিক্ত ট্রেনগুলো চলার ফলে একদিকে যেমন দিঘায় পর্যটকদের যাতায়াত সুবিধাজনক হবে। অপরদিকে ব্যবসার ক্ষেত্রে সুবিধা পারবে বলে মনে করছেন সকলে।
পর্যটকদের জন্য সুখবর, দিঘা রুটে ৬টি ট্রেন—স্টপেজ ও রুট জানুন (Indian Railways)
সূত্রের খবর, আগামী ২২ এপ্রিল থেকে রাজ্যের স্কুলে পড়ে যাচ্ছে গরমের ছুটি। এই ছুটিতে বহু মানুষই সামনাসামনি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। আর সামনে সামনে ঘুরতে যাওয়ার মধ্যে অন্যতম স্থান হল দিঘা। আর এই কারণে যাত্রীদের কথা মাথায় রেখে সামার স্পেশাল তিন জোড়া এক্সপ্রেস ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে, ভারতীয় রেল (Indian Railways)।

আরও পড়ুন: একবার বানালেই বারবার চাইবেন! ‘পাঁচফোড়ন মুরগি’ সহজেই বানিয়ে ফেলুন বাড়িতেই, জানুন রেসিপি
জানা যায়, ০২৮৪৭ সাঁতরাগাছি দিঘা সামার স্পেশাল প্রতি শনিবার সাঁতরাগাছি থেকে সকাল ৯:১০ মিনিটটে ছেড়ে দিঘা পৌঁছাবে দুপুর ১২:৪৫ মিনিটে পৌঁছবে। আবার ফিরতি পথে একই রুটে দিঘা থেকে সেই দিনই ট্রেনগুলি সাঁতরাগাছি ফিরে আসবে। অপরদিকে ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, মালদা টাউন থেকে দিঘা পর্যন্ত একজোড়া সামার স্পেশাল ট্রেন চলবে। এই ট্রেনটি মালদা টাউন থেকে শনিবার দুপুর ১:১৫ মিনিটে ছেড়ে রামপুরহাট, সাঁইথিয়া, অন্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, তমলুক, কাঁথি হয়ে দিঘা পৌঁছাবে পরের দিন ভোর ৪:০০ টের সময়।
পাশাপাশি গরমকালের ভিড়কে মাথায় রেখে দিঘার পথে সামার স্পেশাল নামে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, জুন মাস পর্যন্ত এই সামার স্পেশাল ট্রেন চলবে।
এছাড়াও শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই বাঙালি পর্যটকদের প্রথম পছন্দ সৈকত শহর দিঘা। তাছাড়া কলকাতার কাছাকাছি এই সৈকত শহর তাই সবসময়ই ভিড়ে ঠাসাঠাসি থাকে। তবে রেলের এই সিদ্ধান্ত যে পর্যটকদের কাছে বাড়তি পাওনা হবে তা সকলেই মনে করছেন (Indian Railways)।












