সিউড়ি-সহ বীরভূমে একগুচ্ছ ট্রেনের নতুন স্টপেজে সবুজ সংকেত রেলের

Published on:

Published on:

Indian Railways have announced new train stoppages in Birbhum including Suri
Follow

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছর পড়তে না পড়তে রেলের তরফ থেকে নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ। তাছাড়া বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফ থেকে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একগুচ্ছ ট্রেন (Indian Railways) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যেখানে যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্য ভাবে এক স্থান থেকে অন্যস্থানে যাতায়াত করতে পারে। এবার রেলের তরফ থেকে বড় ঘোষণা করা হল, এবার থেকে সিউড়ি সহ বীরভূমে একগুচ্ছ ট্রেনের নতুন স্টপেজ হল। দেখে নিন কোন কোন ট্রেন কোথায় দাঁড়াবে।

সিউড়ি-সহ বীরভূমে নতুন ট্রেন স্টপেজের ঘোষণা রেলের (Indian Railways)

যুগের সঙ্গে তাল মিলিয়ে এবং যাত্রীদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে ভারতীয় রেল (Indian Railways)। ইতিমধ্যেই দেশজুড়ে বন্দে ভারতের মতো অত্যাধুনিক সেমি-হাই স্পিড ট্রেন চলছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনেরও। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সিউড়ি শহর জেলার একাধিক স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনের নতুন স্টপেজ ঘোষণা করা হয়েছে।

Indian Railways have announced new train stoppages in Birbhum including Suri

আরও পড়ুন: আরও বাড়ল সোনার দাম! কোথায় গিয়ে থামবে? জানুন ১০ গ্ৰামের লেটেস্ট রেট কত?

শুক্রবার রেল মন্ত্রকের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তে জেলার রেল যোগাযোগ আরো মজবুত হবে বলে মনে করা হচ্ছে। রেলের প্রকাশিত বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে, কামাখ্যা – বেঙ্গালুরু এক্সপ্রেস এবং নিউ জলপাইগুড়ি – চেন্নাই এক্সপ্রেস ট্রেন সিউড়ি স্টেশনে থামবে।

একইসঙ্গে ভবিষ্যতে কামাখ্যা- বেঙ্গালুরু এসি এক্সপ্রেস এবং এনজিপি-চেন্নাই এক্সপ্রেসেরও সিউড়ি স্টপেজ চালু হতে চলেছে। কোন তারিখ থেকে এই পরিষেবা কার্যকর হবে, তা পরে জানানো হবে। এই নতুন স্টপেজের ফলে বীরভূম থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন শহরের চিকিৎসার উদ্দেশ্যে যাতায়াতকারী মানুষদের বিশেষ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলেন জেলার বহু মানুষ। এবার সেই দাবি পূরণ হওয়ায় খুশি হয়েছেন যাত্রীরা।

তাছাড়া, দূর পাল্লা ট্রেনের পাশাপাশি লোকাল যাত্রীদের জন্য রয়েছে সুখবর, কারণ নতুন বছর শুরুতেই সিউড়ি – শিয়ালদহ মেমু এক্সপ্রেস ট্রেনটি নতুন করে চিনপাই এবং উখড়া স্টেশনে থামবে। যার ফলে চিনপাই স্টপেজের দীর্ঘদিনের দাবি পূরণ হল। রেল সূত্রে জানা গেছে, সিউড়ির পাশাপাশি বীরভূমের মুরারই, রামপুরহাট সহ একাধিক স্টেশনেও কিছু ট্রেনের স্টপেজ দেওয়া হবে। এর ফলে যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও স্বাচ্ছন্দময় হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ (Indian Railways)।