Indian Railways: যাত্রীদের জন্য সুখবর। কারণ এবার হয়তো হাওড়া ও বর্ধমান মেন লাইনের সঙ্গে জুড়ে যাবে কর্ড লাইন। এমনটাই ভাবনা-চিন্তে শুরু করেছে রেল (Indian Railways)। ইতিমধ্যে হাওড়া বর্ধমান কর্ড লাইনের সঙ্গে বাঁকুড়া দামোদর রিভার রেলের লাইনে সংযুক্তিকরণের কাজ শেষ হয়ে গিয়েছে। এর ফলে যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।
হাওড়া-বর্ধমান মেন ও কর্ড শাখা সম্প্রসারণের পরিকল্পনা প্রকাশ (Indian Railways)
যদিও, হাওড়া বর্ধমান মেন লাইন এর সঙ্গে কর্ড লাইনের সরাসরি কোন যোগাযোগ নেই। তেমনি একই ট্রেনে (Indian Railways) চড়ে বর্ধমান বা বাঁকুড়া থেকে হুগলির তারকেশ্বর যাওয়ারও কোন সুযোগ-সুবিধা নেই। তবে অনেক ঘুর পথে যাতায়াত করতে হয়। যার কারণবশত অনেকটা ঘুর পথে যাতায়াত করতে হয়। যার ফলে শুধু সাধারণ যাত্রীদের নয়, বর্ধমান বাঁকুড়া হুগলির মতো অনেক কৃষককে কষ্ট পোহাতে হয়।

আরও পড়ুন: টাটকা শাকপাতা দিয়ে আজ বেগমতি চিকেন বানাবেন নাকি? জেনে নিন রেসিপি
তবে, হাওড়া-বর্ধমান কর্ড শাখার মশাগ্রাম স্টেশনে গত বছরই যুক্ত হয়েছে বিডিআর লাইনের সঙ্গে। তাতে কিছুটা সুরাহা হলেও দীর্ঘ পথ সরাসরি যাওয়ার উপায় নেই। কিন্তু কর্ড এবং মেন লাইন জুড়ে গেলে সেই কষ্ট অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন বর্ধমান, হুগলি, বাঁকুড়ার মানুষ। তাঁরা এ-ও মনে করেন, এই রেলপথ সংযোগের জন্য ‘জমি’ বাধা হয়ে দাঁড়াবে না।
রেল সূত্রের খবর অনুযায়ী, হাওড়া বর্ধমান মেন লাইনের রসুলপুর থেকে হাওড়া বর্ধমান কড শাখার পাল্লা রোড পর্যন্ত মোট সাত থেকে আট কিলোমিটার নতুন রেলপথ তৈরি করা হবে। সেই মতন মশা গ্রামে কর্ড লাইন আর বাঁকুড়ার লাইনে ক্রসিংয়ের জন্য রেল ওভারব্রিজ তৈরি করা হবে। পাশাপাশি বালি স্টেশন এর মত এখানেও থাকবে স্টেশনের ওপর এবং নিচে দুটি প্লাটফর্ম। আর এই ব্যবস্থাপনায় বাঁকুড়া মশাগ্রাম লাইনে হল্ট স্টেশন হিসাবে মাঠনসিপুর স্টেশন থেকে চিহ্নিত করা হবে।
আর এইসব পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যে রেল বোর্ড মেমারের রসুলপুর থেকে পাল্লা রোড, মশাগ্রাম, জঙ্গলপাড়া পর্যন্ত ৭৮ কিলোমিটার রেলপথের সমীক্ষার নির্দেশ দিয়েছে (Indian Railways)। আর এই নিয়ে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, নতুন এই রেলপথের প্রস্তাব এসেছে। এর ফলে যাত্রীদের যাতায়াত সুবিধা হবে। তবে চূড়ান্ত সমীক্ষার পর তা করে দেখা হবে।













