বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এ প্রথম থেকেই রেলের তরফ থেকে পশ্চিমবঙ্গের জন্য একগুচ্ছ দারুণ সুখবর ছিল। কারণ এক বছর রেল পরিষেবা নতুন করে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে। যেখানে উত্তরবঙ্গের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে চলেছে উত্তর প্রদেশ। অপরদিকে তামিলনাড়ুর মতো রাজ্যের সঙ্গে এই কানেক্টিভিটি বাড়ছে। পাশাপাশি উত্তর-পূর্বের রাজ্যের সঙ্গেও যোগাযোগ বাড়াতে চলেছে বাংলার। সেই প্রসঙ্গে ১৭ জানুয়ারি মালদা থেকে স্লিপার বন্ধ ভারত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জেনে নিন এই ট্রেনটির উদ্বোধনের পর ভাড়া কত হবে (Indian Railways)।
হাওড়া–NJP বন্দে ভারত স্লিপার, ভাড়া জানুন এক নজরে (Indian Railways)
গণপরিবহনের অন্যতম মাধ্যম হল রেল (Indian Railways)। এই ট্রেনের মাধ্যমে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই যাতায়াত করে। যাত্রীদের কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ একের পর এক নয়া পদক্ষেপ গ্রহণ করছেন। এবার সেই রকমই হাওড়া- এনজিপি বন্দে ভারত স্লিপার্ট ট্রেন চালু করল। যেখানে রেল সূত্রের খবর অনুযায়ী, বন্দে ভারত স্লিপার ট্রেনের ক্ষেত্রে কোন ব্যক্তি যদি টিকিট কাটেন তখন তাকে ন্যূনতম ৪০০ কিলোমিটারের দূরত্বের ভাড়া দিতে হবে। অর্থাৎ ৪০০ কিলোমিটারের বেশি দূর হলে তখন সেই দূরত্বের হিসাবে ভাড়া নেওয়া হবে।

আরও পড়ুন: রাজ্যের বাস বহরে সংযোজন, কোন রুটে চলবে নতুন ভলভো ও এসি বাস জানুন…
বন্দে ভারত স্লিপার বেস প্রাইস (জিএসটি ছাড়া)
এসি থ্রি টিয়ার: ২.৪ টাকা/কিলোমিটার
এসি টু টিয়ার: ৩.১ টাকা/কিলোমিটার
এসি ফার্স্ট ক্লাস: ২.৪ টাকা/কিলোমিটার
জানুন বন্দে ভারত স্লিপারের ন্যূনতম ভাড়া কত?
যেহেতু এই ট্রেনের টিকিট কাটতে গেলে যাত্রীতে ন্যূনতম ৪০০ কিলোমিটার দূরত্বের ভাড়া দিতেই হবে। তাই এই ট্রেনে ন্যূনতম ভাড়া এটি জিএসটি ছাড়া।
এসি থ্রি টিয়ার: ৯৬০ টাকা
এসি টু টিয়ার: ১২৪০ টাকা
এসি ফার্স্ট ক্লাস: ১৫২০ টাকা
বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে হাওড়া-এনজেপি ভাড়া কত?
ইন্ডিয়ান রেলওয়ের -এর সূত্রে হাওড়া থেকে রেলপথে এনজেপির দূরত্ব ৫৬৭.২ কিলোমিটার। এই দূরত্বের কমবেশির উপর ভাড়াও ঠিক হবে, টিকিট বুক করার সময়ে নির্দিষ্ট ভাড়াটি বোঝা যাবে। তবে আনুমানিক ভাড়া জিএসটি ছাড়া হবে-
এসি থ্রি টিয়ার: ১৩৬১ টাকা
এসি টু টিয়ার: ১৭৫৮ টাকা
এসি ফার্স্ট ক্লাস: ২১৫৫ টাকা
এনজেপি কখন পৌঁছবে?
প্রসঙ্গত হাওড়া থেকে রওনা দেওয়ার পর এই ট্রেনটি প্রথমে ব্যান্ডেল জংশনে দাঁড়াবে। তারপর নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, আলুবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার বিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাঁও, রাঙ্গিয়া হয়ে কামাখ্যা স্টেশনে গিয়ে পৌঁছবে। এছাড়াও এখনও পর্যন্ত যে টাইমটেবিল সামনে এসেছে, তাতে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (২৭৫৭৫) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। এনজেপি পৌঁছবে রাত ১টা ৪০ মিনিটে। সেখানে দাঁড়াবে ১০ মিনিট ( Indian Railways)।













