বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন (Indian Railways)। তাছাড়া দূরপাল্লার ট্রেনে কমবেশি সকলেই আমরা ভ্রমণ করেছি। কিন্তু ট্রেনের নিয়ম সম্পর্কে এখনো অনেকেই অবগত নন। কারণ, নানাবিধ কারণে সারাদেশে প্রতিদিন লক্ষ লক্ষ ট্রেন প্রায়শই দেরিতে চলে। যার ফলে অসুবিধার সম্মুখীন হতে হয় যাত্রীদের। আবার অনেকে ভাবছেন যে ট্রেন দেরিতে যাওয়ায় রেলওয়ে যাত্রীদের টাকা ফেরত দেয় কিনা। আজকের প্রতিবেদনে রইল ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী ট্রেন কতক্ষণ দেরি করলে আপনি টাকা ফেরত এর দাবি করতে পারবেন।
লেট ট্রেনের টিকিটের টাকা ফেরতের নিয়ম জানুন (Indian Railways)
শীতকালে অনেক সময় দেখা যায় কুয়াশার কারণে ট্রেন লেট থাকে। আবার বহু সময় অতিরিক্ত কুয়াশার কারণের জন্য ট্রেন বাতিল হয়ে যায়। তবে আপনি ট্রেনের টিকিটের সম্পূর্ণ রিটার্ন পেতে পারেন। রেলওয়ে (Indian Railways) নিয়ম অনুযায়ী কোন ট্রেন যদি তিন ঘন্টা বা তার বেশি দেরি করে তাহলে সেই পরিস্থিতিতে টাকা ফেরতের দাবি করতে পারবেন আপনি। তবে টাকা ফেরত এর দাবি করার জন্য টিকেট ডিপোজিট এর রসিদ দেখাতে হবে। তা না হলে আপনাকে টাকা ফেরত দেওয়া হবে না।

আরও পড়ুন: মালাইকারি বা ভাপা নয়! বানিয়ে ফেলুন ‘চিংড়ি ভর্তা’, রেসিপি রইল
কিভাবে টিডিআর ফাইল করবেন?
প্রথমে RCTC ওয়েবসাইট http://www.irctc.co.in দেখুন এবং অ্যাকাউন্টে লগ ইন করুন। এরপর “My Transactions” বিভাগে যান।খানে সমস্ত বুক করা টিকিট সম্পর্কে তথ্য পাবেন।সেখানে যে টিকিটের জন্য টাকা ফেরত দাবি করতে চান তা নির্বাচন করুন।
এরপরে, “ফাইল টিডিআর” বিকল্পটি দেখতে পাবেন। এর পর টিডিআর ফর্মটি পূরণ করতে হবে। তারপর সমস্ত তথ্য পূরণ করার পর, টিডিআর জমা দিন। দাবি গৃহীত হলে, রেলওয়ে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করবে।
এবার ৭ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে অ্যাকাউন্টে টাকা ফেরত আসবে।এই উপায়ে ট্রেনের টাকা রিফান্ডের দাবি করতে পারেন। যারা জানেন না তাদের জেনে রাখা অবশ্যই জরুরি (Indian Railways)।












