Durga Puja 2026 Live Updates

রেলযাত্রীদের জন্য় সুখবর, ব্যারাকপুরে দাঁড়াবে তারাপীঠগামী মা তারা এক্সপ্রেস

Updated on:

Updated on:

Indian Railways Maa Tara Express will stop at Barrackpore
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার তারাপীঠে যাওয়া আগের থেকে সহজ হল। কারণ এখন থেকে ব্যারাকপুরে এই ট্রেনটি দাঁড়াবে। শিয়ালদহ রামপুরহাট মাতারা এক্সপ্রেস এবার থেকে ব্যারাকপুরে থামায়, যাত্রীরা সরাসরি এখান থেকেই উঠতে পারবেন। বিশেষ টপেজ দেওয়া হচ্ছে রেলের (Indian Railways) তরফ থেকে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রেলপক্ষে তরফ থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী।

ব্যারাকপুরে থামবে মা তারা এক্সপ্রেস (Indian Railways)

ব্যারাকপুর এবং পার্শ্ববর্তী এলাকার যাত্রীদের দীর্ঘদিনের ধরে মাতারা এক্সপ্রেস যাতে ব্যারাকপুরের থামে তা নিয়ে দাবি ছিল (Indian Railways) । এতদিন মা তারা এক্সপ্রেস ধরতে সাধারণত ওই এলাকার মানুষদের নৈহাটি অথবা শিয়ালদহ হয়ে যেতে হতো।

Indian Railways Maa Tara Express will stop at Barrackpore

আরও পড়ুন: ৭ জেলায় ঝড়বৃষ্টির কমলা সতর্কতা,ভিজবে শহর কলকাতায়ও! রইল আবহাওয়ার আপডেট

তবে এবার থেকে ব্যারাকপুর স্টেশন এ এই ট্রেনটি দাঁড়াবে। এর ফলে যাত্রীদের ওঠানামা করতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত শিয়ালদহ রামপুরহাট রুটে চলা মা তারা এক্সপ্রেস তারাপীঠগামী পুণ্যার্থীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ট্রেন।

বিশেষ করে পুজো দিতে যাওয়া পুনর্তি এবং নিত্য যাত্রীদের সময় ও পরিশ্রম অনেকটাই সাশ্রয় করে এই ট্রেনটি। এই বিষয়ে ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী জানিয়েছেন, সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে রেলের সঙ্গে আলোচনা করে এই নতুন পরীক্ষামূলক স্টপেজের সূচনা করা হবে।

কৌস্তভ আবেদন জানান, এই পরীক্ষামূলক স্টপেজে যাতে স্থায়ী স্টপেজ হতে পারে তার জন্য যাত্রীরা যেন বেশি সংখ্যায় ব্যারাকপুর স্টেশন থেকে টিকিট কাটেন। পাশাপাশি এই খবর জানাজানি হওয়ায় খুশি হয়েছেন ব্যারাকপুরের বাসিন্দা থেকে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা (Indian Railways)।