৭ জেলায় ঝড়বৃষ্টির কমলা সতর্কতা,ভিজবে শহর কলকাতায়ও! রইল আবহাওয়ার আপডেট

Published on:

Published on:

South Bengal Weather orange alert for storms and rain in 7 districts
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের বৃষ্টির দেখা মিলল দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি বজ্রবিদ্যুৎ ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বড় বদল আসতে চলেছে। আর এই বদল রবিবার পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে উত্তর-পূর্ব আরব সাগরের নিম্নচাপ এলাকার কেন্দ্রেদৌসা, জয়পুর, আগ্রা, লখনৌ, গয়া, সাগরদ্বীপ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়াও পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত রয়েছে আরও একটি অক্ষরেখা। এই দুই সিস্টেমের প্রভাবে ১৭ ও ১৮ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের দক্ষিণের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে (South Bengal Weather)।

South Bengal Weather orange alert for storms and rain in 7 districts

আরও পড়ুন: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফের পকেটে চাপ মধ্যবিত্তের! বাড়ল সোনার দাম, জানুন আজকের রেট

পাশাপাশি হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-সহ ঝড়বৃষ্টি হতে পারে। শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি।

শনিবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ও উত্তরবঙ্গ দুই ক্ষেত্রেই খোলা জায়গায় বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি উত্তরবঙ্গের নিচু এলাকা ও আন্ডারপাসে সাময়িক জল জমতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে।