হাওড়া থেকে মালদহ, ভোটমুখী বাংলাকে বড় উপহার রেলের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: উন্নয়নের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তাও ভারতীয় রেলের (Indian Railways) অন্যতম অগ্রাধিকার। যাত্রীদের নিরাপত্তা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে রেল। বিভিন্ন স্টেশনে সুরক্ষাকে মাথায় রেখে একাধিক ফুটওভার ব্রিজ তৈরি করা হচ্ছে। চারটি ডিভিশন জুড়ে ১০ টি ফুটওভার ব্রিজ তৈরি করা হচ্ছে।

একাধিক স্টেশনে ফুটওভার ব্রিজ তৈরি রেলের (Indian Railways)

এখনও অনেক স্টেশনে ফুটওভার ব্রিজ নেই। ফলত ট্রেন ধরতে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে রেললাইন পারাপার করেন বহু যাত্রী। কিন্তু এই শর্টকাট করতে গিয়ে প্রাণহানির ঘটনাও ঘটে। এমনকি ফুটওভার ব্রিজ থাকলেও অনেকে সময় বাঁচাতে রেললাইন পার করার চেষ্টা করেন। এই বিপজ্জনক প্রবৃত্তি রুখতেই এবার বড় উদ্যোগ নিয়েছে রেল।

Indian railways made footover bridge in various stations

১০ টি ব্রিজ তৈরি: ২০২৫-২৬ অর্থবর্ষে ফুটওভার ব্রিজ নির্মাণে বড়সড় অগ্রগতি দেখিয়েছে রেল। চারটি ডিভিশন জুড়ে নতুন ১০ টি ফুটওভার ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। রেললাইন (Indian Railways) পেরিয়ে যাতে তাদের যাতায়াত না করতে হয় তার জন্য নতুন সুবিধা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : কড়াইতে লেগে যাচ্ছে রান্না, ভেঙে যাচ্ছে পদ? এই টিপস মানলেই হবে নিখুঁত পদ

কোথায় কোথায় তৈরি হয়েছে: উল্লেখ্য, হাওড়া ডিভিশনের সাঁইথিয়া, বড়গোপীনাথপুর, ডানকুনি এবং জয়রামবাটি স্টেশনে নতুন ওভারব্রিজ সচল রয়েছে। শিয়ালদহ ডিভিশনে বাসুলডাঙ্গা স্টেশনে চালু হয়েছে নতুন সুবিধা। অন্যদিকে আসানসোল ডিভিশনে জসিডি, সীতারামপুর এবং নবাব মোড়ে নিরাপত্তা পরিকাঠামো শক্তিশালী করে তোলা হয়েছে। মালদহ ডিভিশনেও মুরারপুর এবং অভয়পুর স্টেশনে ব্রিজ তৈরি করা হয়েছে।

আরও পড়ুন : যুদ্ধবিরতিতে ‘এক্সটেনশন’, ট্রাম্পের সিদ্ধান্তে ইরান সংঘাতে নয়া মোড়, শান্তি আলোচনায় সময় দিতে সাময়িক বিরতি বাড়াল আমেরিকা

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এ বিষয়ে বলেন, মুহূর্তের তাড়াহুড়োয় সারা জীবনের জন্য অনুশোচনা করবেন না। সবসময় ফুট ওভারব্রিজ ব্যবহারের জন্য উৎসাহও দিয়েছেন তিনি।