বন্দে ভারত স্লিপার নিয়ে রেলের বড় পরিকল্পনা! ঠিক কতগুলি ট্রেন চালু হতে চলেছে জানেন?

Published on:

Published on:

Indian Railway mega plan with sleeper train in Bande Bharat shocking numbers came out
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ এর শুরুতে একাধিক রেল প্রকল্প শুরু হয়েছিল (Indian Railways)। যার মধ্যে অন্যতম ছিল হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনটি।ৎ এই ট্রেনটি প্রথম থেকেই ভারতে ব্যাপক পরিমাণে সাফল্য পেয়েছে। আর এর মধ্যে রেলের তরফ থেকে জানানো হলো দেশ জুড়ে প্রায় তিনশটি বন্ধ ভারত স্লিপার ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। বুধবার লোকসভায় লিখিত জবাব এ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ও বিপিএমএলের সঙ্গে হাত মিলিয়ে ধাপে ধাপে বন্ধে ভারত স্লিপার ট্রেন তৈরি করা হচ্ছে। অর্থাৎ সবমিলিয়ে বন্দে ভারত স্লিপার ট্রেনের ২৬০ রেড তৈরি করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে রেলমন্ত্রী।

বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে রেলের মেগা প্ল্যান, সামনে এল চমকপ্রদ সংখ্যা (Indian Railways)

যদিও আর ধাপে-ধাপে সেই উৎপাদন প্রক্রিয়া করা হবে, যাতে বিভিন্ন প্রজন্মের বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করা যায়। এখন যেমন বন্দে ভারত এক্সপ্রেসের একাধিক প্রজন্ম আছে। এছাড়াও সংশ্লিষ্ট মহলের ধারণা, বন্দে ভারত স্লিপার ট্রেনের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই হবে (Indian Railways)।

Indian Railway mega plan with sleeper train in Bande Bharat shocking numbers came out

আরও পড়ুন: হাওড়া-বর্ধমান মেন ও কর্ড শাখা জুড়ে যাবে! রেলের পরিকল্পনা কি চমক দেবে যাত্রীদের?

যেমন প্রাথমিকভাবে ১৬ কোচের বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করা হয়েছে। হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনে ব্যাপক সাফল্যে কোচের সংখ্যা বাড়িয়ে ২৪-তে নিয়ে যাওয়ার তোড়জোড় করা হচ্ছে।

অর্থাৎ বন্দে ভারত স্লিপার ট্রেনকে আরও উন্নত করে তুলতেই ধাপে-ধাপে তৈরি করা হবে বলে ওই মহলের ধারণা। এছাড়াও রাজধানী এক্সপ্রেসের জায়গা ধীরে-ধীরে নেবে বন্দে ভারত স্লিপার। এই বিষয়ে রেলমন্ত্রী যা বলেছেন, তাতে সংশ্লিষ্ট মহলের ধারণা, ধীরে-ধীরে হয়তো একাধিক গুরুত্বপূর্ণ রুটের গুরুত্বপূর্ণ ট্রেনের পরিবর্তে বন্দে ভারত স্লিপার চালু করা হতে পারে।

যারফলে যেমন ধাপে-ধাপে শতাব্দী এক্সপ্রেসের পরিবর্ত হিসেবে চালানো হতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। একইভাবে রাজধানী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনের জায়গা ধীরে-ধীরে বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে নেবে কিনা, সেদিকে নজর রয়েছে সকলের (Indian Railways)।