যাত্রীদের জন্য বড় খবর! এবার শিয়ালদহ থেকে রানাঘাট ও গেদে শাখায় একাধিক ট্রেনের রুট বাড়ল, জানুন সময়সূচি

Published on:

Published on:

Indian Railways multiple train schedules changed on Sealdah-Ranaghat-Gede section
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার রানাঘাট ও গেদের যাত্রীদের জন্য রয়েছে বড় সংবাদ। কারণ ভোটমুখী বাংলায়, এবার উদার হতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। সূত্রের খবর, শিয়ালদহ, রানাঘাট, গেদে ও রানাঘাট ,নৈহাটি, মাঝেরহাট শাখায় নতুন ও বর্ধিত পথে ইএমইউ স্পেশাল ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে নিত্যযাত্রীদের যাতায়াত সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।

শিয়ালদহ–রানাঘাট–গেদে শাখায় একাধিক ট্রেনের বদল সময়সূচি (Indian Railways)

নতুন এই বর্ধিত পরিষেবা ১৬ মার্চ থেকে অস্থায়ী ও পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে বলে জানিয়েছে পূর্ব রেল। যাত্রীদের স্বাচ্ছন্দ কতটা কেমন হচ্ছে সেই বিষয়ে পরীক্ষা করে পরে কবে থেকে এটিকে স্থায়ীভাবে চালু করা হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানিয়ে দেওয়া হবে (Indian Railways)। এখন জেনে নিন এই শাখায় কি কি পরিবর্তন আসতে চলেছে।

Indian Railways multiple train schedules changed on Sealdah-Ranaghat-Gede section

আরও পড়ুন: প্রতিবার মাছ ভাজলেই তেল ছিটকে পড়ে? ঘরোয়া সহজ পদ্ধতি জানলে আর সমস্যা হবে না

শিয়ালদহ রানাঘাট ও গেদে শাখায় যে সকল নতুন পরিষেবা পাবেন তা হল:

৩১২২৭ আপ শিয়ালদহ-ব্যারাকপুর লোকালটি গেদে পর্যন্ত চলবে। এটি এখন থেকে ৩১৯৩১ আপ শিয়ালদহ-গেদে স্পেশাল লোকাল হিসেবে নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। পাশাপাশি ৩১২২৬ ডাউন ব্যারাকপুর-শিয়ালদহ লোকালটি এখন থেকে ব্যারাকপুরের পরিবর্তে গেদে থেকে ছাড়বে। অপরদিকে ৩১৯৩০ ডাউন গেদে-শিয়ালদহ স্পেশাল লোকাল হিসেবে চলবে।

এছাড়াও ৩১৪৩১ আপ শিয়ালদহ-নৈহাটি লোকালটি শিয়ালদহ থেকে বিকাল ১৬:৩০-এর পরিবর্তে ১৬:৫০-এ ছাড়বে এবং এটি গেদে পর্যন্ত বাড়ানো হয়েছে (ট্রেন নং- ৩১৯৩৩ আপ)। একইসঙ্গে ৩১৭৫০ ডাউন গেদে-রানাঘাট লোকাল এবং ৩০১৫৪ ডাউন নৈহাটি-মাঝেরহাট লোকাল দু’টিকে সংযুক্ত করে দেওয়া হয়েছে। নতুন সংযুক্ত ট্রেনটি ৩০১৪৪ ডাউন গেদে-মাঝেরহাট স্পেশাল হিসেবে গেদে থেকে ১৬:১৫ মিনিটে ছাড়বে।

বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন হয়েছে:

যেখানে ৩১৩৩৩ আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকালটি এখন থেকে শিয়ালদহ থেকে বিকেল ১৬:৫০-এর পরিবর্তে ১৬:৩০ মিনিটে ছাড়বে। অপরদিকে ৩১৯৩১ আপ (শিয়ালদহ-গেদে): শিয়ালদহ ছাড়বে ০৯:২৮ মিনিটে, গেদে পৌঁছাবে ১২:০৭ মিনিটে।

৩১৯৩০ ডাউন (গেদে-শিয়ালদহ): গেদে ছাড়বে ০৮:২৬ মিনিটে, শিয়ালদহ পৌঁছাবে ১০:৫৭ মিনিটে।৩১৯৩৩ আপ (শিয়ালদহ-গেদে): শিয়ালদহ ছাড়বে ১৬:৫০ মিনিটে, গেদে পৌঁছাবে ১৯:৩৮ মিনিটে। ৩০১৪৪ ডাউন (গেদে-মাঝেরহাট): গেদে ছাড়বে ১৬:১৫ মিনিটে, মাঝেরহাট পৌঁছাবে ১৯:২৮ মিনিটে। এই সবকয়টি পরিষেবা পরীক্ষামূলক ভাবে চালানো হচ্ছে। পরীক্ষামূলক পরিস্থিতি বুঝে পরবর্তীকালে এই পরিষেবা গুলির পরিবর্তন করা হতে পারে (Indian Railways)।