RAC টিকিটে যাত্রীদের ভাড়া ফেরতের দাবি, রেল মন্ত্রককে কড়া সুপারিশ PAC-এর

Published on:

Published on:

Indian Railways recommended to refund half the money if you get RAC tickets
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ট্রেনে সফর করতে গেলে কনফার্ম টিকিট পাওয়া সবসময় সম্ভব হয় না। বহু যাত্রীকে ভরসা করতে হয় RAC টিকিটের উপর। কিন্তু পুরো ভাড়া দিয়েও নির্দিষ্ট বার্থ না পাওয়া এবং অন্য যাত্রীর সঙ্গে সিট ভাগ করে যাত্রা করার নিয়ম নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল। এবার সেই RAC টিকিট ব্যবস্থার বিরুদ্ধেই সরব হল সংসদের পাবলিক অ্যাকাউন্ট কমিটি (PAC)। তাদের মতে, এই পদ্ধতি যাত্রীদের জন্য ন্যায্য নয়। কমিটি রেল মন্ত্রককে আংশিক ভাড়া ফেরতের ব্যবস্থা চালু করার পরামর্শ দিয়েছে (Indian Railways)।

চলতি সপ্তাহের বুধবার সংসদীয় কমিটির কাছে ‘Punctuality and Travel Time in Train Operations in Indian Railways’ শীর্ষক একটি রিপোর্ট পেশ করা হয়। সেই রিপোর্ট পর্যালোচনা করেই কমিটি জানিয়েছে, RAC টিকিটধারীরা পুরো ভাড়া দিয়েও কনফার্ম বার্থ পান না এটা মোটেই যুক্তিসঙ্গত নয়। কমিটির মতে, চার্ট তৈরির পরও যদি কোনও যাত্রীর টিকিট কনফার্ম না হয়, তাহলে তাঁকে অন্য যাত্রীর সঙ্গে সিট ভাগ করতে হয়। অথচ ভাড়া দিতে হয় পুরো। কনফার্ম টিকিটের যাত্রী এবং RAC টিকিটের যাত্রীর মধ্যে এই ভাড়া বৈষম্য থাকা উচিত নয়।

ভারতীয় রেল (Indian Railways) কে আংশিক ভাড়া ফেরতের সুপারিশ

এই সমস্যার সমাধান হিসেবে পাবলিক অ্যাকাউন্ট কমিটি রেল মন্ত্রককে (Indian Railways) গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। কমিটি সুপারিশ করেছে যেসব যাত্রী RAC টিকিটে সফর করেন, তাঁদের আংশিক ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা চালু করা হোক। অর্থাৎ টিকিট কনফার্ম না হলে ভাড়ার একটি অংশ যাত্রীকে রিফান্ড করতে হবে। কমিটি মনে করছে, এই ব্যবস্থা চালু হলে যাত্রীদের প্রতি ন্যায্য আচরণ করা হবে এবং রেলের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।

সুপারফাস্ট ট্রেনের গতিবেগ নিয়েও প্রশ্ন

শুধু RAC টিকিট নয়, সুপারফাস্ট ট্রেনের সংজ্ঞা নিয়েও প্রশ্ন তুলেছে সংসদীয় কমিটি। বর্তমানে ২০০৭ সালের নিয়ম অনুযায়ী ব্রড গেজে ঘণ্টায় ৫৫ কিলোমিটার ও মিটার গেজে ঘণ্টায় ৪৫ কিলোমিটার গতিবেগ থাকলেই ট্রেনকে সুপারফাস্ট হিসেবে ধরা হয়। কিন্তু কমিটির বক্তব্য, প্রযুক্তি ও পরিকাঠামোর এত উন্নতির পরও এই মানদণ্ড অত্যন্ত কম।

Indian Railways train stoppages increased on South Eastern Railway list released

আরও পড়ুনঃ‌ ৮১ হাজার বিএলও এখনও বেতনহীন! রাজ্যকে চিঠি পাঠিয়ে কড়া বার্তা দিল কমিশন

বর্তমানে দেশে ৪৭৮টি সুপারফাস্ট ট্রেন রয়েছে। তার মধ্যে ১২৩টি ট্রেনের গড় গতিবেগই ঘণ্টায় ৫৫ কিলোমিটারের কম। তা সত্ত্বেও সেগুলিকে সুপারফাস্ট ট্রেনের তকমা দেওয়া হচ্ছে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত সুপারফাস্ট চার্জ নেওয়া হচ্ছে। এই কারণে রেলওয়েকে‌ (Indian Railways) সুপারফাস্ট ট্রেনের বেঞ্চমার্ক নতুন করে পর্যালোচনা করার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।