শ্রাবণী মেলা উপলক্ষে রেকর্ড ভিড়, প্রথম দু সপ্তাহের আয়েই নজির গড়ল পূর্ব রেল

Published on:

Published on:

Indian Railways major update on train tickets when do Puja bookings start
Follow

বাংলাহান্ট ডেস্ক : শ্রাবণী মেলা উপলক্ষে বিশেষ ট্রেনের ঘোষণা করেছে পূর্ব রেল (Indian Railways)। আর তাতেই বড় সাফল্য এল ভারতীয় রেলের। শ্রাবণী মেলা উপলক্ষে রেকর্ড আয় করল পূর্ব রেল। তারকেশ্বর ও শেওড়াফুলি জংশনে ২৪৬ টি বিশেষ ট্রেনের ঘোষণা করে পূর্ব রেল। পাশাপাশি অতিরিক্ত কোচ এবং স্ট্যান্ডবাই রেক তৈরি রাখতে এই সাফল্য বলে জানা গিয়েছে।

শ্রাবণী মেলা উপলক্ষে বড় উদ্যোগ পূর্ব রেলের (Indian Railways)

যাত্রী নিরাপত্তার ক্ষেত্রেও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল।ভিড় নিয়ন্ত্রণ করতে আলাদা প্রবেশ এবং প্রস্থান পথ, নিরবচ্ছিন্ন পানীয় জল, উন্নত আলো এবং পর্যাপ্ত স্বাস্থ্য শিবিরেরও সুবিধা ছিল। রেলের তরফে টিকিট বোর্ডিং এবং রিয়েল টাইম অডিও ঘোষণার মাধ্যমে সচল রাখা হয় পরিষেবা।

Indian railways record profit

কত বেড়েছে আয়: গত বছর শ্রাবণী মেলায় প্রথম দুই সোমবারে তারকেশ্বরে যাত্রী সংখ্যা ছিল ১,৮৫,৩১০ জন। তাতে রেলের আয় হয়েছিল ৩৩,০৮,৭২০ টাকা। চলতি বছরে পরপর দুই সোমবারে যাত্রী সংখ্যা হয় ১,৯৮,৪১৯ জন। আয় বেড়ে দাঁড়ায় ৩,৯৭,৭৩৪৫ টাকা। শেওড়াফুলি জংশনেও যাত্রী সমাগম এবং আয় দুইই বেড়েছে।

আরও পড়ুন : নতুন গেট খুলল শিয়ালদহ স্টেশনে, কোন দিকের যাত্রীরা কোন প্রবেশপথ ব্যবহার করবেন?

কেন এই সাফল্য: জানা গিয়েছে, স্টেশনগুলিতে (Indian Railways) বিশুদ্ধ পানীয় জল, পরিচ্ছন্ন শৌচাগারের সুবিধা, স্টেশনে উন্নত লাইটিং, ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা ফুট ওভার ব্রিজ এবং এসক্যালেটর পরিষেবার ব্যবস্থা করা হয়েছিল। ভক্তদের জন্য দ্রুত সাহায্য প্রদান থেকে স্টেশনগুলিতে সরাসরি ফার্স্ট এইড এবং মেডিকেল ক্যাম্পও স্থাপন করা হয়েছিল। তাতেই মিলেছে সাফল্য।

আরও পড়ুন : আজকেই শেষ দিন, আয়কর রিটার্নে এই ভুল করবেন না, হবে বড় গণ্ডগোল

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, সুশৃঙ্খল ভিড় ব্যবস্থাপনা, বর্ধিত ট্রেন পরিষেবা এবং যাত্রী পরিষেবার মাধ্যমে এই মাইলফলক অর্জন করা গিয়েছে।