গ্রীষ্মের ভিড় সামলাতে বড় পরিকল্পনা রেলের, ৯০৮ স্পেশ্যাল ট্রেন চালু—সময়সূচি ও রুট জানুন

Published on:

Published on:

Indian Railways relief during summer vacation 908 special trains announced
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে গরমের ছুটি পড়ার সময় চলে এল। আর এই গরমকালে যাত্রীদের অতিরিক্তমিক সামাল দিতে ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে না ওগুলো এক অভিনব পদক্ষেপ। যেখানে এবছর সারাদেশে সামার স্পেশাল মোট ৯০৮ টি ট্রেন চালানো হবে। এই ট্রেন গুলি চালানোর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।

সামার ভ্যাকেশনে স্বস্তি, ৯০৮ স্পেশ্যাল ট্রেন ঘোষণা (Indian Railways)

পাশাপাশি এই সামার স্পেশাল ট্রেন গুলি মূলত প্রতিটি জোনেই মিলবে। এছাড়াও এ স্পেশাল ট্রেনগুলো হাওড়া, কলকাতা, আসানসোল, দুর্গাপুর,মালদা টাউন, ভাগলপুর এর মতো প্রধান স্টেশন গুলি থেকে ভারতের বিভিন্ন জনপ্রিয় কর্তব্যের উদ্দেশ্যে রওনা শুরু করবে বলে জানা গিয়েছে (Indian Railways)। এছাড়াও এই ট্রেনগুলোর সময়সূচী এক নজরে দেখে নিন।

Indian Railways relief during summer vacation 908 special trains announced

আরও পড়ুন: মমতার পায়ের তলায়ই শেষ ঠিকানা সিঙ্ঘমের, বিস্ফোরক শুভশ্রী

সূত্রের খবর, ২৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিলের মধ্যে যাঁরা ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য একাধিক স্পেশ্যাল ট্রেনে আসন পাওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—০৯৭০২ হাওড়া–খাটিপুরা স্পেশ্যাল, ০৫৭৫৩ মালদা টাউন–নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল এবং ০১৪৫২ হাওড়া–হাদাপসার স্পেশ্যাল।

এছাড়াও ০৫০৩১ কলকাতা–গোরখপুর স্পেশ্যাল, ০৯৪৬৪ মালদা টাউন–গান্ধীধাম স্পেশ্যাল এবং ০৫৯৩১ ২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে আরও বেশি সংখ্যক ট্রেন চালানো হবে। যাত্রীরা ০৪১৫৮ কলকাতা–কানপুর সেন্ট্রাল স্পেশ্যাল, ০৫১৫৫ কলকাতা–ছাপরা স্পেশ্যাল, ০৮৪০২ কলকাতা–ভুবনেশ্বর স্পেশ্যাল, ০১৭০২ হাওড়া–জবলপুর স্পেশ্যাল, ০৯৬০৪ হাওড়া–মাদার জংশন স্পেশ্যাল এবং ০৪৫১৩ হাওড়া–চণ্ডীগড় স্পেশ্যাল ট্রেনগুলিতে বুকিং করতে পারবেন।

পাশাপাশি কলকাতা–ডিব্রুগড় স্পেশ্যাল ট্রেনেও স্লিপার ও এসি—উভয় শ্রেণির আসন পাওয়া যাবে। এই সমস্ত ট্রেনে স্লিপার, সেকেন্ড এসি ও থার্ড এসি—সব ধরনের কোচের ব্যবস্থাই রাখা হয়েছে। পাশাপাশি সাধারণ যাত্রীদের জন্য জেনারেল কোচও থাকবে। তাছাড়াও যাত্রীরা ভারতীয় রেলের নিজস্ব টিকিট কাউন্টারের পাশাপাশি আইআরসিটিসি–র ওয়েবসাইট–সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই ট্রেনগুলির টিকিট বুক করতে পারবেন (Indian Railways)।