বাড়ি ফেরা আরও সহজ, পরিযায়ী শ্রমিকদের জন্য ভোটের আগে চালু স্পেশাল ট্রেন পরিষেবা

Published on:

Published on:

Indian Railways returning home before the election made easy two special trains for migrant workers
Follow

বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের কথা মাথায় রেখে পূর্ব রেলের তরফ থেকে নামা হল এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ (Indian Railways)। কারণ সামনেই আসছে বিধানসভা নির্বাচন। এই সময় বহু পরিযায়ী শ্রমিক নিজের বাড়িতে ফিরে আসেন। যার ফলে পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে রানাঘাট-লালগোলা শাখা ও ব্যান্ডেল-আজিমগঞ্জ শাখায় একাধিক স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এই স্পেশাল ট্রেনগুলি। জেনে নিন সময়সূচী।

ভোটের আগে বাড়ি ফেরা সহজ, পরিযায়ী শ্রমিকদের জন্য দুটি স্পেশাল ট্রেন (Indian Railways)

আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে বেশ কয়েকটি ট্রেন পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Indian Railways)। যার মধ্যে রানাঘাট থেকে রানাঘাট-EMU স্পেশাল ট্রেনটি সকাল ৭:৩২ মিনিটে ছাড়বে। যা লালগোলা গিয়ে পৌঁছবে ১০:৪২ মিনিটে।

Indian Railways returning home before the election made easy two special trains for migrant workers

আরও পড়ুন: পয়লা বৈশাখে অতিথিদের চমক দিন, পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন হাঁড়ি কাবাব

অপরদিকে ফিরতি পথে এই ট্রেনটি লালগোলা থেকে দুপুর ১১:৫০ মিনিটে ছাড়বে। যা রানাঘাট পৌঁছবে দুপুর ৩:১০ মিনিটে। এছাড়াও, রানাঘাট থেকে এই ট্রেনটি ছাড়বে দুপুর ৩:৩০ মিনিটে। ট্রেনটি লালগোলা গিয়ে পৌঁছবে সন্ধ্যা ৬টা বেজে ৪০ মিনিটে।

পাশাপাশি ফিরতি পথে এই ট্রেনটি লালগোলা থেকে ছাড়বে সন্ধ্যা ৭:১০ মিনিটে। সেটি রানাঘাট পৌঁছবে রাত ১০:১০ মিনিটে। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রাপথে এই ট্রেনগুলি সব স্টেশনেই দাঁড়াবে। এছাড়াও ১৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোট ১৭টি ট্রিপ করবে প্রতিটি ট্রেন।

পাশাপাশি, ভোটের মুহূর্তেই এই স্পেশাল ট্রেনগুলি চালাচ্ছে পূর্ব রেল। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল ভোট রয়েছে পশ্চিমবঙ্গে। এছাড়াও ওই সময়েই বিপুল পরিযায়ী শ্রমিক ওই রুটে সফর করতে পারে। ফলে এই ট্রেনগুলি তাঁদের জন্য স্বস্তিদায়ক হতে পারে (Indian Railways)।