বাংলা হান্ট ডেস্ক: ফের একবার দক্ষিণ পূর্ব রেলের ডিভিশনের যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। চলতি সপ্তাহে ট্রাফিক কাম রেল ব্লকিং করছে আদ্রা ডিভিশন। যার ফলে এই সপ্তাহেও প্রায় একাধিক ট্রেন (Indian Railways) বাতিলের পাশাপাশি বহু ট্রেনে যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে। এই বিষয়ে যাত্রীদের বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। আজকের প্রতিবেদনে রইল কোন কোন ট্রেন বাতিল থাকছে এবং কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে সেই বিষয়ে তথ্য।
ফের রোলিং ব্লক আদ্রা ডিভিশনে, ট্রেন চলাচলে প্রভাব (Indian Railways)
দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে চলতি সপ্তাহে যে সমস্ত ট্রেনগুলি বাতিল করা হয়েছে তা একনজরে দেখে নিন (Indian Railways)। ৮০৮৯/ ৬৮০৯০ (আদ্রা -মেদিনীপুর) মেমু প্যাসেঞ্জার ২১,২৪ ও ২৬ জুলাই পরিষেবা বাতিল করা হয়েছে। একেই ভাবে ৬৮০৭৭/৬৮০৭৮ (আদ্রা-ভাগা) মেমু প্যাসেঞ্জার ২৬ জুলাই পরিষেবা বাতিল হয়েছে (Indian Railways)।

আরও পড়ুন: আয়ুষ্মান কার্ড থাকলেই হবে না! কোন হাসপাতালে ফ্রি চিকিৎসা পাবেন, জেনে নিন সহজ উপায়ে
পাশাপাশি ৬৮০৪৬ / ৬৮০৪৫ (আসানসোল- আদ্রা) মেমু প্যাসেঞ্জার সোমবার থেকে ২৪ জুলাই ও ২৬ জুলাই বাতিল করা হয়েছে। ৬৩৫৯৪ / ৬৩৫৯৩ (আসানসোল- পুরুলিয়া) প্যাসেঞ্জার আজ, সোমবার এবং ২১ ও ২৩ জুলাই বাতিল থাকবে। ৬৮০৫৬ (টাটা- আসানসোল ) মেমু প্যাসেঞ্জার ২৪ ও ২৫ জুলাই বাতিল করা হয়েছে। এবং ৬৮০৭৯ / ৬৮০৮০ (ভোজুডিহি – চন্দ্রপুরা) সোমবার বাতিল করা হয়েছে।
বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ৬৮০৫৬/ ৬৮০৬০ (টাটা – আসানসোল- বরাভূম) মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ২৬ জুলাই আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওইদিন আদ্রা -আসানসোল অংশে পরিষেবা বাতিল থাকবে। ৬৩৫৯৪/৬৩৫৯৩ (আসানসোল -পুরুলিয়া) মেমু প্যাসেঞ্জার ২২ ও ২৫ জুলাই আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওইদিনগুলিতে আদ্রা -পুরুলিয়ার মধ্যে পরিষেবা বাতিল থাকবে।
এছাড়াও, ১৮১১৬/ ১৮১১৫ (চক্রধরপুর -গোমো) প্যাসেঞ্জার ২১,২৪ ও ২৬ জুলাই মহুদা স্টেশন পর্যন্ত চলবে। ট্রেনটির পরিষেবা তিন দিন মহুদা -গোমো অংশে বাতিল থাকবে। পাশাপাশি ৬৮০৫৫ / ৬৮০৫৬ (আসানসোল- টাটা) মেমু ২১ ও ২৩ জুলাই পুরুলিয়া পর্যন্ত চলাচল করবে। এবং ২২ জুলাই আদ্রা স্টেশন পর্যন্ত চলাচল করবে। ওই দিনগুলিতে বাকি অংশে পরিষেবা বাতিল থাকবে। এছাড়া ৬৮০৬০ (আসানসোল -বরাভূম) ২৪ ও ২৫ জুলাই আদ্রা স্টেশন পর্যন্ত আংশিক ভাবে যাত্রা শুরু করবে। ফলে ওইদিনে আসানসোল – আদ্রা অংশে পরিষেবা বাতিল থাকবে।
৬৮০৫৫ ( আসানসোল -টাটা) ২৪ ও ২৫ জুলাই আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওইদিন আদ্রা – টাটা অংশে পরিষেবা বাতিল থাকবে। এছাড়া, ১৮০৩৫ / ১৮০৩৬ (খড়গপুর – হাটিয়া) এক্সপ্রেস ২১,২২ ও ২৫ জুলাই আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই তিন দিন আদ্রা -হাটিয়া অংশে চলাচল বাতিল থাকবে। বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্তের পাশাপাশি ১৮০৩৫ (খড়গপুর -হাটিয়া) এক্সপ্রেস সোমবার খড়গপুর থেকে ২ ঘন্টা দেরিতে যাত্রা শুরু করবে। পাশাপাশি ২৩ জুলাই ১ ঘন্টা দেরিতে যাত্রা শুরু করবে (Indian Railways)।













